রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সর্বপ্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ কক্সবাজার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে ড্যাব: জুবাইদা রহমান চুরির অপবাদে গাছে বেঁধে তরুণীকে মারধর, গ্রেপ্তার ২ কিশোরগঞ্জে অটোরিক্সাকে চাপা দিল যাত্রীবাহী বাস, নিহত ২ কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন নিয়ে যে প্রশ্ন মঞ্জুর মক্কা প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যে কি মার্কিন আধিপত্যের বিদায় ঘণ্টা বাজল? ‎লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

আফগানিস্তান সিরিজে অনিশ্চিত সাকিব

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশে। তবে সেই সিরিজে অনিশ্চিত সাকিব আল হাসানের খেলা। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজকে এমনই ইঙ্গিত দিয়েছেন এই অলরাউন্ডার।

আফগানিস্তান সিরিজে খেলা প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমি কীভাবে বলব, এটা তো বিসিবির বলা উচিত। ’স্কোয়াডে নিলে সাকিব খেলার জন্য প্রস্তুত আছেন। কিন্তু বিসিবির কয়েকজন কর্মকর্তা মনে করেন, সাকিবকে দলে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। যেহেতু সরকারের পট-পরিবর্তনের পর দেশের বাইরে থেকেই দলের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি।  

সাকিবকে দলে নেওয়া যাবে কি না, সে ব্যাপারে অনিশ্চয়তার মধ্যে আছে নির্বাচক প্যানেলও। বিসিবির উচ্চপর্যায় থেকে এখন পর্যন্ত কোনো নির্দেশনা পায়নি তারা। চূড়ান্ত সিদ্ধান্ত সেখান থেকেই আসবে।

মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছে ছিল সাকিবের। কিন্তু নিরাপত্তা শঙ্কায় দেশেই ফিরতে পারেননি তিনি। রাজনৈতিক পট-পরিবর্তনের পর হত্যামামলার আসামি করা হয় তাকে। যেহেতু তিনি বিগত সরকারের সংসদ সদস্য ছিলেন।

যদিও প্রথম টেস্টের স্কোয়াডে শুরুতে রাখা হয়েছিল সাকিবকে। কিন্তু বিক্ষুব্ধ জনতার তোপের মুখে শেষ পর্যন্ত তাকে বাদ দিতে বাধ্য হয় বিসিবি। কানপুরে সেই সংবাদ সম্মেলনে সাকিব জানিয়েছিলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার কথাও।  

এদিকে, আগামী ৬ নভেম্বর থেকে শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৯ ও ১১ নভেম্বর।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit