রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৭১ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালমনিরহাট জেলা যুবদলের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ অক্টবার) বিকেলে শহরের  মিশনমোড়স্থ বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়িতে উক্ত রক্তদান কর্মসূচি, ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও পৌর যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম জুলহাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি আনিছুর রহমান ভিপি আনিছ। এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাধারন সম্পাদক হাসান আলী, জেলা যুবদলের সহ-সভাপতি ও পৌর যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান রাকু, জেলা যুবদলের সহ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহাজাদ ফেরদৌস বাবু, সদর যুবদলের সদস্য সচিব ফকরুল ইসলাম লাভলু, আদিতমারী উপজেলা যুবদলের আহবায়ক ইদ্রিস আলী, সদস্য সচিব হাসানুল বান্নাসহ অন্যান্যরা।

প্রধান অতিথি এ সময় বলেন, আগামীর রাস্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক না কেটে জনসাধারণের জন্য স্বেচ্ছায় রক্তদানসহ ফ্রি মেডিকেল ক্যাম্প এবং দোয়া মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন কর্মসুচি অনুষ্ঠিত হয়। পরে বিএনপির হামারবাড়ি হলরুমে এক দোয়া মাহফিল শেষে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

 

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৪,/রাত ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit