মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

অনন্য মামুনের সিনেমা নিষিদ্ধ ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৭২ Time View

বিনোদন ডেস্ক : নির্মাতা অনন্য মামুন আবারও বিপত্তিতে পড়লেন। তিন বছর আগে তার নির্মিত ‘মেকআপ’ সিনেমাটি প্রদর্শনী অযোগ্য বলে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এই বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে দেখা যায়, সিনেমাটির প্রযোজক আজমাত রহমান বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন ২০২৩ এর ১২ (১) উপধারা লঙ্ঘন করে আপিল আবেদন করায় বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আপিল কমিটি কর্তৃক এটি নাকচ করা হয়েছে।

এর ফলে, এখন থেকে ‘মেকআপ’ সিনেমাটি সার্টিফিকেটবিহীন চলচ্চিত্র হওয়ায় সারাদেশে এর প্রদর্শনী নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও চলচ্চিত্রটি কোথাও প্রদর্শিত হলে তা বাজেয়াপ্ত করাসহ দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সিনেমাটিতে এ অঙ্গনের মানুষদের বাজেভাবে উপস্থাপন করা হয়েছে অভিযোগ তুলে ২০২১ সালে সিনেমাটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

‘মেকআপ’ ছবিটি নির্মিত হয়েছে চিত্র জগতের গল্প নিয়ে। এর মূল চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, রোশান ও নিপা আহমেদ রিয়েলি।

এদিকে এ বিষয়ে ফেসবুকের এক পোস্টে অনন্য মামুন বলেন, ‘মেকাপ নিয়ে ভুল তথ্য বা ব্যাখা করবেন না। সেন্সর বোর্ড অনুমতি না দেয়ায় আপিল বিভাগ দেখে সিনেমাটি বাতিল করে। যতক্ষণ পর্যন্ত আপিল বিভাগ বাতিল না করে ততক্ষণ পর্যন্ত নতুন করে রিভাইসড ভার্সন জমা করার নিয়ম নেই। এখন মেকাপ সিনেমাটি নতুন করে সাটিফিকেশন বোর্ডে জমা দেয়া হবে। আশা করি, সাটিফিকেশন বোর্ড সারা দেশে প্রদর্শন অনুমতি দেবে। গত সরকারে সময় কিছু সেন্সর বোর্ড সদস্য ইচ্ছা করে চলচ্চিত্র বাতিল করেছিল।’

কিউএনবি/অনিমা/২৭ অক্টোবর ২০২৪,/রাত ৮:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit