শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি মাসের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি, মৃত্যু আরও ১ কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

ফুলবাড়ীতে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষ রোপন কর্মসূচি॥

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১০৪ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফুলবাড়ীতে মিলাদ মাহফিল খাবার বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল রবিবার দুপুর তিনটায় ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপি’র দলীয় কার্যালয়ে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়, মিলাদ মাহফিল ও আলোচনা শেষে অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়, খাবার বিতরণ শেষে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন যুবদলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ফুলবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে, ফুলবাড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ শিবলী সাদিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক আহমেদ চৌধুরী খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা হক শাহ অষ্টিন, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আলম নুরুল্লাহ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুর রহমান, যুগ্ন আহবায়ক হীরা সরকার, যুগ্ন আহবায়ক মারুফ হোসেন, যুবদল নেতা বেলাল উদ্দিন ডেভিড সহ পৌর, উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ। এসময় প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৪,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit