রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
প্রয়োজন হলে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: ব্রিটিশ প্রধানমন্ত্রী খেলনা ওরাংওটাংকে আঁকড়ে ধরা সেই ‘পাঞ্চ’ এখন কেমন আছে? বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন খুবিতে সব ভবনের তালা খুলেছে, তবে ক্লাসে ফেরেননি শিক্ষার্থীরা ২৭ জুলাই থেকে হজের নিবন্ধন শুরু, যেতে পারবে না ১৫ বছরের কম বয়সীরা হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত পুলিশ কর্মকর্তা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে মালদ্বীপ প্রেসিডেন্টের চা-চক্র হেরিটেজ কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের নতুন আকর্ষণ ‘নাগা বিফ খিচুড়ি’ মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ

সংবিধান কাটাছেঁড়া করতে করতে আবর্জনায় পরিণত হ‌য়ে‌ছে : সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, ‘বাংলাদেশের সংবিধান যেভাবে কাটাছেঁড়া ক‌রা হ‌য়ে‌ছে, এখন এটি আবর্জনায় পরিণত হ‌য়ে‌ছে।’

গতকাল শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।

আলোচনার প্রতিপাদ্য বিষয় ছিল ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও উন্নত জাতিগঠনের পথরেখা’,। এসময় বক্তারা আরও বলেন, এখ‌নো অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য আওয়ামী লীগ কাজ ক‌রে যাচ্ছে। সেইদিকে খেয়াল রেখে বর্তমান সরকার‌কে কাজ করার আহ্বান জানান তারা।

এসময় তারা আরও বলেন, এই সরকার ব্যর্থ হলে দেশ আর পথ খুঁজে পাবে না। আলোচনায় প্রধান অতিথি ছিলেন সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ।

আলোচনা সভায় রাষ্ট্রে ক্রমবর্ধমান আয় ও সুযোগের বৈষম্য নিরসন করার আহ্বান জানায় সেন্টার ফর সিভিলাইজেশনাল ডায়ালগ। পাশাপাশি পুরো আর্থিক খাতে আমূল সংস্কার করার আহ্বানও জানায় সংস্থাটি।

কিউএনবি/অনিমা/২৭ অক্টোবর ২০২৪,/দুপুর ২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit