সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

আজ ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৫৬ Time View

ডেস্ক নিউজ : বৃষ্টিপাত কমতেই আবার অস্বাস্থ্যকর হয়ে উঠেছে রাজধানী ঢাকার বাতাস।

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে বায়ুদূষণের তালিকায় ১৬০ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে উঠে আসে রাজধানী ঢাকা, যা জনস্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৭০৭ স্কোর নিয়ে শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর শহর। এছাড়া ৬৭১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল সার্বিয়ার রাজধানী বেলগ্রেড, ২৮৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ছিল ভারতের দিল্লি শহর, ১৬৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ছিল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা এবং পঞ্চম অবস্থানে ছিল ভারতের মুম্বাই শহর, এর স্কোর ছিল ১৬৩।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
 
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন -বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

কিউএনবি/অনিমা/২৭ অক্টোবর ২০২৪,/সকাল ১১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit