সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ছাত্র-জনতার ওপর হামলা করেছিলেন হোসেন কমিশনার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৭৫ Time View

ডেস্ক নিউজ : বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি ও সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর সহযোগী হোসেন আলী কমিশনারকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার দুপুরে র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম জানান, শুক্রবার রাতে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় র‌্যাব-২ ও র‌্যাব-১২ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।তিনি সিরাজগঞ্জ পৌর ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সদ্য সাবেক কাউন্সিলর।

তিনি জানান, গত ৪ আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে সিরাজগঞ্জ সদরে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে হামলার ঘটনায় প্রধান আসামি হোসেন আলী কমিশনারকে গ্রেফতার করা হয়েছে।এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলার বর্ষিজোড়া এলাকা থেকে আওয়ামী লীগের ‘আলোচিত’ সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীকেও গ্রেফতার করা হয়েছে।ওই সময় তার স্বামী লাবু তালুকদারকেও গ্রেফতার করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit