বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

নিরাপদ আশ্রয়ে নেওয়া হলো নেতানিয়াহু-গ্যালান্টকে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। ইসরাইলের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার ইরান, হিজবুল্লাহ, হামাসসহ প্রতিরোধ বাহিনীর আক্রমণের আশঙ্কায় তাদেরকে দ্রুত নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়।

শনিবার ভোরে ইরানের রাজধানী তেহরান, পশ্চিমাঞ্চলের ইলাম প্রদেশ এবং দক্ষিণ-পশ্চিমের খুজেস্তান প্রদেশে অবস্থিত সামরিক কেন্দ্রগুলোর ওপর ইসরাইলি আক্রমণ চালায়। এর পরপরই মূলত ইসরাইলি কর্তৃপক্ষ ওই পদক্ষেপ নেয়। এদিকে ইরানের বিমান প্রতিরক্ষা কমান্ডের জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানানো হয়, ইসরাইলি বাহিনীর চালানো এসব হামলা সফলভাবে প্রতিরোধ করা হয়েছে এবং ইরানে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে।

একই সঙ্গে ইসরাইলকে তার ‘দুঃসাহসী কার্যকলাপ’ সম্পর্কে সতর্ক করা সত্ত্বেও এসব আক্রমণ চালানো হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতিতে ইরানের জনগণকে শান্ত থাকার, ঐক্য বজায় রাখার এবং কেবল সরকারি সংবাদমাধ্যমের খবরের ওপর নির্ভর করা ও বিশ্বস্ত থাকার জন্যও আহ্বান জানানো হয়েছে। সূত্র: ইরনা

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit