বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

ইসরায়েলে হিজবুল্লাহ’র রকেট হামলায় নিহত ২

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৫৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের মাজদ আল-ক্রুমে হিজবুল্লাহর ছোড়া রকেট হামলায় অন্তত দুইজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার এ হতাহতের ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

সংবাদমাধ্যমটি বলছে, উত্তর আরবের এই শহরের একটি মিনি মার্কেটের কাছে রকেট আঘাত হানে। এতে গুরুতর আহত হয়ে আরজওয়ান মানা (১৯) এবং হাসান সুয়াদ (২১) নামের দুইজন নিহত হন। মনা একটি দোকানের ক্যাশিয়ার হিসেবে কাজ করত এবং সুয়াদ সেখানে পণ্য কিনতে গিয়েছিলেন।

হিজবুল্লাহ জানিয়েছে, পার্শ্ববর্তী শহর কারমিয়েলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে, এই আক্রমণে প্রায় ৩০টি রকেট নিক্ষেপ করা হয়েছিল। এছাড়া শুক্রবার উত্তর ইসরায়েলে মোট ৬৫টি রকেট ছোড়া হয়েছিল।

এর আগে, বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর সঙ্গে মুখোমুখি লড়াইয়ে পাঁচ ইসরায়েলি সেনা নিহত ও আরও চারজন গুরুতর আহত হন। গতকাল শুক্রবার এই তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল।

কিউএনবি/অনিমা/২৬ অক্টোবর ২০২৪,/দুপুর ২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit