বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

ইসরায়েলি হামলা ব্যর্থ করে দেওয়ার দাবি ইরানের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৫৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার দিবাগত রাত থেকে এই হামলা শুরু হয়। ইসরায়েলি হামলার পর মুর্হুমুহু বিস্ফোরণে কেঁপে উঠে  রাজধানী তেহরান এবং এর আশেপাশের এলাকা।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা ইরানের ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ হামলা চালিয়েছে।

ইসরায়েলি হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীও। তারা জানিয়েছে, রাজধানী তেহরানসহ খুজেস্তান এবং ইলাম প্রদেশের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী।

ইরানের দাবি, ইসরায়েলি এই হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে। এতে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী।

শনিবার সকালে এক বিবৃতিতে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, “হুঁশিয়ারি সত্ত্বেও অবৈধ ইহুদিবাদী ভূখণ্ড থেকে তেহরান, খুজেস্তান এবং ইলাম প্রদেশের বিভিন্ন সামরিক কেন্দ্রকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে। তবে আমাদের সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ইসরায়েলি হামলাকে প্রতিহত করেছে। তবে তারপরও সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, “হামলার কারণে কিছু স্থানে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে এবং ক্ষয়ক্ষতির মাত্রার বিষয়টি আরও তদন্ত করা হচ্ছে।” সূত্র: সিএনএনপ্রেসটিভি

কিউএনবি/অনিমা/২৬ অক্টোবর ২০২৪,/দুপুর ২:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit