শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

এবার প্রকাশ্যে এলো জবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৬৭ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামি ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ১৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ্যে এসেছে। কৌশলগত কারণে এতদিন সবার পরিচয় প্রকাশ করা হয়নি বলে জানিয়েছেন কমিটির সভাপতি ইকবাল হোসেন।

শুক্রবার (২৫ অক্টোবর) রাতে জবি শাখা ছাত্রশিবিরের এ কমিটি প্রকাশিত হয়।

ওই কমিটির সভাপতি মো. ইকবাল হোসেন শিকদার, সেক্রেটারি মো. আসাদুল ইসলাম।

এছাড়া অন্যান্য দায়িত্ব প্রাপ্তরা হলেন- দপ্তর সম্পাদক, মো. রিয়াজুল ইসলাম, বিজ্ঞান, গবেষণা ও আন্তর্জাতিক সম্পাদক, নাজমুল হক, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক, ইব্রাহীম আলী, বায়তুলমাল সম্পাদক মো. শাওন সরদার, দাওয়াহ সম্পাদক, মো. আরিফুল ইসলাম। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, মাঈন উদ্দিন। স্কুল, বিতর্ক ও তথ্য প্রযুক্তি সম্পাদক, নাহিদ হাসান রাসেল, সমাজসেবা ও ছাত্রকল্যাণ সম্পাদক, মো. জুবায়ের আহমেদ।

আবাসন ও পাঠাগার সম্পাদক, মো. মাসুম বিল্লাহ। ছাত্র আন্দোলন ও শিক্ষা সম্পাদক, শাহিন আহমেদ।
এইচআরডি ও ব্যবসায় শিক্ষা সম্পাদক, মোহাম্মদ জাহেদ। আইন সম্পাদক হয়েছেন মো. সোহাগ আহমেদ।

এর আগে গত ১১ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারি হিসেবে প্রকাশ্যে আসেন ইকবাল হোসেন শিকদার ও আসাদুল ইসলাম। একইদিন সংগঠনটির প্রচার সম্পাদক হিসেবে প্রকাশ্যে আসে মো. ইব্রাহিম আলীর নাম।

বিশ্ববিদ্যালয়ের ২০১৫ -১৬ শিক্ষাবর্ষের গণিত বিভাগের (১১ ব্যাচের) শিক্ষার্থী ইকবাল হোসেন শিকদার, আগে তিনি বিভাগে সাফওয়ান ডাকনামে পরিচিত ছিলেন। সেক্রেটারি আসাদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (১২ ব্যাচের) শিক্ষার্থী। আর প্রচার সম্পাদক ইব্রাহিম আলী রাষ্ট্রবিজ্ঞানের বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের (১৪তম ব্যাচের) শিক্ষার্থী।

এ বিষয়ে জবি ছাত্রশিবিরের সভাপতি ইকবাল হোসেন বলেন, ছাত্রশিবিরের কমিটি প্রতিবছর জানুয়ারিতেই সদস্যদের ভোটের মাধ্যমে গঠন হয়। এরপর পরামর্শ সভার আলোচনার পর কমিটি ঘোষণা হয়। কৌশলগত কারণে এতদিন সবার পরিচয় প্রকাশ করা হয়নি।

কিউএনবি/অনিমা/২৬ অক্টোবর ২০২৪,/সকাল ১১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit