বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা ঢাকার চারপাশের নদী রক্ষায় মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়ে কেন্দ্রীয় সেল গঠন ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী সন্তানদের বিষয়ে যে পরামর্শ কারিনার সোলার প্যানেল বসানোর আগে যে বিষয়গুলো জানা জরুরি

রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা পাঠানো নিয়ে মুখ খুললেন পুতিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় উত্তর কোরিয়া থেকে সেনা পাঠানোর প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি উত্তর কোরিয়ার সেনা পাঠানোর খবর নাকচ করে দেননি। বরং ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে অংশগ্রহণ করার জন্য উত্তর কোরিয়া হাজার হাজার সেনাকে রাশিয়ায় পাঠিয়েছে বলে আমেরিকা দাবির প্রতি পরোক্ষ সম্মতি জানিয়েছেন।

মার্কিন সরকার বুধবার দাবি করে যে, দেশটির হাতে এমন শক্ত দলিল রয়েছে যা দিয়ে প্রমাণ করা যায় যে, উত্তর কোরিয়া রাশিয়ায় প্রায় ৩,০০০ সেনা পাঠিয়েছে। এসব সেনাকে ইউক্রেন যুদ্ধে ব্যবহার করা হতে পারে যাকে চলমান ইউক্রেন সংঘাতের বড় রকমের বিস্তৃতি হিসেবে দেখছে পাশ্চাত্য। 

রাশিয়ার কাজান শহরে ব্রিকস শীর্ষ সম্মেলনের অবকাশে বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে বিষয়টি সম্পর্কে প্রেসিডেন্ট পুতিনের মতামত জানতে চাওয়া হয়। এ সময় তিনি বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়ে মস্কো কখনও সন্দিহান ছিল না। আমরা আমাদের উত্তর কোরীয় বন্ধুদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মধ্যে রয়েছি।

পুতিন আরো বলেন, এই সহযোগিতা কতদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে সেটি আমাদের নিজস্ব ব্যাপার এবং তা নিয়ে কাউকে ব্যাখ্যা দিতে যাব না। তিনি ইউক্রেন যুদ্ধে হস্তক্ষেপ করার জন্য উল্টো পাশ্চাত্যকে দায়ী করেন। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে। মস্কো অভিযোগ করছে, ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর সমরাস্ত্রের ঢল চলমান যুদ্ধকে প্রলম্বিত করছে। সূত্র : পার্সটুডে।

কিউএনবি/অনিমা/২৫ অক্টোবর ২০২৪,/রাত ১০:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit