বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা ঢাকার চারপাশের নদী রক্ষায় মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়ে কেন্দ্রীয় সেল গঠন ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী সন্তানদের বিষয়ে যে পরামর্শ কারিনার সোলার প্যানেল বসানোর আগে যে বিষয়গুলো জানা জরুরি

কারো অপরাধের দায় বিএনপি নেবে না : মেজর (অব.) হাফিজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহাম্মেদ (বীর বিক্রম) বলেছেন, ‌বিএনপি হচ্ছে গণমানুষের দল। কারো অপরাধের দায় বিএনপি নেবে না। দলমত নির্বিশেষে আমরা সবাই মিলেমিশে বসবাস করবো।

আজ শুক্রবার ভোলার তজুমদ্দিন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সাথে এক মতবিনিময় সভা শেষে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন আহাম্মেদ আরো বলেন, জনগণ মনে করে ছাত্র-জনতা ও রাজনৈতিক দলসমূহের প্রচেষ্টায় দ্বিতীয় বারের মতো এই দেশটা স্বাধীন হয়েছে। আমরা নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অবলম্বন করবো। আমরা কোনো দেশের গোলাম হয়ে থাকতে রাজি না। আমরা অপকর্ম করার জন্য রাজনীতি করি না।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান, জাকির হোসেন হাওলাদার, চাঁদপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপির সভাপতি মহিউদ্দিন জুলফিকার, সোনাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন পাটোয়ারী, চাচড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবুল কালাম নিরব, উপজেলা ওলামা দলের সভাপতি মাও. আ. হালিম জাহাঙ্গীর, উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান মোহাম্মদ সাফা পিন্টু, সদস্য সচিব শাজাহান, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি কামাল উদ্দিন, সম্পাদক রুহুল আমিন খোকন, শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন লিটন, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মো. মামুন হোসেন, তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক মো. রাসেল আহমেদ প্রমুখ।

কিউএনবি/অনিমা/২৫ অক্টোবর ২০২৪,/রাত ১০:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit