বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

লেবাননে ‘অবিলম্বে শত্রুতা বন্ধের’ আহ্বান জাতিসংঘ মহাসচিবের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৫৪ Time View
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে ‘ন্যায়সঙ্গত শান্তির’ জন্য আবেদন জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামনে এক বক্তৃতায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ অবসানের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।রাশিয়ার কাজানে পুতিন আয়োজিত একটি ব্রিকস শীর্ষ সম্মেলনের সমাপনী দিনে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বক্তৃতাকালে গুতেরেস গাজায় একটি ‘অবিলম্বে যুদ্ধবিরতি’, ‘জিম্মিদের মুক্তি’ এবং লেবাননে ‘অবিলম্বে শত্রুতা বন্ধ’ করার দাবি করেন।

জাতিসংঘ মহাসচিব ২০২২ সালের এপ্রিলের পর প্রথমবারের মতো রাশিয়া সফর করছেন। গুতেরেস মস্কোর আক্রমণ এবং রুশ সামরিক বাহিনীর ‘ইউক্রেনীয় ভূখণ্ড দখল’-এর সমালোচনা করেন।   

শীর্ষ সম্মেলনে গুতেরেস বলেন, ‘আমাদের ইউক্রেনে শান্তি দরকার। জাতিসংঘের সনদ, আন্তর্জাতিক আইন ও (জাতিসংঘ) সাধারণ পরিষদের প্রস্তাবের আলোকে ‘ন্যায়সঙ্গত শান্তি’।

তিনি সকল রাষ্ট্রের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং রাজনৈতিক স্বাধীনতার নীতিমালা’ সম্মান করা অপরিহার্য বলে উল্লেখ করেন।

শীর্ষ সম্মেলনে অন্য বিশ্ব নেতারাও লেবানন ও গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধের আহ্বান জানান।

সম্মেলনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, ইসরায়েল গাজার বেসামরিক নাগরিকদের ক্ষুধার্ত রাখার এবং তাদের নিজ ভূখণ্ড থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।

এদিকে, পুতিন পশ্চিমা ‘অলীক’ আশার বিষয়ে সতর্ক বাণী উচ্চারণ করে বলেন, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে পরাজিত করা যাবে না।

মস্কো-বিরোধীরা ‘আমাদের দেশকে একটি কৌশলগত পরাজয় মোকাবেলা করার লক্ষ্য গোপন করে না’ উল্লেখ করে তিনি বলেন,‘আমি সরাসরি বলব, এগুলো অলীক হিসাব-নিকাশ। এটি কেবল তারাই করতে পারে যারা রাশিয়ার ইতিহাস জানেন না।’

সর্বশেষ ২০২২ সালের এপ্রিলে রাশিয়ার ইউক্রেনীয় শহর মারিউপোল অবরোধের সময় ক্রেমলিনে সাক্ষাৎ করেন গুতেরেস ও পুতিন।

সূত্র : রয়টার্স

 
কিউএনবি/অনিমা/২৫ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit