রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল বিতর্ক এড়াতে আর্জেন্টিনা-স্পেন ফাইনালে ৭ দেশের রেফারি যুবদলের সাবেক সহসভাপতির মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শোক ওমরাহ পালনে শীর্ষে ৩ দেশ ‘ইতিহাস তো আগেই তৈরি হয়ে গেছে’— ফাইনালের আগে মেসির বার্তা গণভোট ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে : বিরোধীদলীয় নেতা ইয়ামালদের জয় কামনা করছেন গাজার ফুটবল ভক্তরা! চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া বিনোদনপাহাড়ি ঢলের ভাঙনে হুমকিতে কাপ্তাই মডেল মসজিদ

মোটরসাইকেল-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, যুবক নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে লিখন হোসেন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর দুটার দিকে গাংনী-সাহারবাটি সড়কের চৌগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিখন হোসেন ষোলটাকা গ্রামের রহিদুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী চৌগাছা গ্রামের জহিরুল ইসলাম মিঠু জানান, লিখন হোসেন মোটরসাইকেলে গাংনী থেকে সাহারবাটি যাচ্ছিলেন, এই সময় সাহারবাটি থেকে গাংনীগামী একটি ইজিবাইক চৌগাছাতে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লিখন হোসেন গুরুত্বর আহত হয়।

স্থানীয়রা দ্রত তাকে গাংনী হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক মাসুদুর রহমান তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
ষোলটাকা ইউনিয়ন পরিরষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বলেন, লিখন হোসেন একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের সহকারী ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। এ ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কিউএনবি/অনিমা/২৫ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit