বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

ভিনির বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে গ্রেফতার ৪

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৫১ Time View

স্পোর্টস ডেস্ক : মাঠে নেমে প্রায়শই বর্ণবাদী আচরণের শিকার হতে হয় রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রকে। ফের এমন বিদ্বেষমূলক আচরণের শিকার হয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। তবে এবার ভিনির বিরুদ্ধে ঘৃণামূলক প্রচারণার দায়ে চার ব্যক্তিতে গ্রেফতার করেছে স্পেনের পুলিশ।

ঘটনা গত ২৯ সেপ্টেম্বরের। মাদ্রিদ ডার্বিতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে রিয়ালের ১–১ গোলে ড্র হওয় ম্যাচের আগে ভিনিসিয়ুসকে নিয়ে অনলাইনে ঘৃণাসূচক প্রচারণা চালায় ওই চার ব্যক্তি। যার প্রেক্ষিতে জড়িত ওই চার ব্যক্তিকে গ্রেফতার আবেদন করে লা লিগা কর্তৃপক্ষ। যা তদন্ত করে পরে বিষয়টির সত্যতা নিশ্চিত হওয়ার পর ওই চার ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদ্রিদ পুলিশ।

স্পেনের পুলিশ ইএসপিএনকে জানিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তিরা ‘সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভক্তদের ওয়ান্দা মেত্রোপলিতানোয় গিয়ে অপমানসূচক ও বর্ণবাদী মন্তব্য করতে প্ররোচিত করেছিলেন।’ তাদের লক্ষ্য ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ভক্তদের মাস্ক পরে যেতে বলা হয়েছিল যেন কেউ চিহ্নিত করতে না পারে। তবে বিবৃতিতে ভিনিসিয়ুসের নাম উল্লেখ করা হয়নি।

এ মাসের শুরুতে এই তদন্ত শুরু হয়। ১৪ ও ১৫ অক্টোবর ঘৃণাসূচক প্রচারণার দায়ে চার সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, যেহেতু এখনো তদন্ত চলছে, তাই আরও গ্রেফতারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২৪,/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit