বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

ছাত্রলীগকে আল্লাহর কাছে তওবা করার আহ্বান আবু ত্বহা আদনানের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : প্রকাশিত প্রজ্ঞাপনের পর দেশব্যাপী বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ইসলামি আলোচক আবু ত্বহা মুহাম্মদ আদনান এক পোস্টে ছাত্রলীগের এ নিষিদ্ধ করাকে মহান আল্লাহর কাছে তাদের তওবা ও পরিশুদ্ধির সুযোগ হিসেবে দেখছেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বিষয়টি অপমান, আক্ষেপ বা প্রতিহিংসার জায়গা থেকে বিবেচনা না করে রহমানের পক্ষ থেকে তওবা ও পরিশুদ্ধির বিরাট সুযোগ হিসেবে দেখুন! যে কোনো ওয়াসিলাতেই হউক আল্লাহ তায়ালা যদি কাউকে আঞ্চলিক ও বৈশ্বিক জালেমের সহযোগী হওয়া থেকে বাঁচিয়ে দেন, নিঃসন্দেহে তা রহমানের দয়ারই একটি অপার অংশ। তাই বুদ্ধিমান ব্যক্তির উচিত রহমানের প্রতি কৃতজ্ঞ হওয়া।’

উল্লেখ্য, স্বরাষ্ট মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ‘গত ১৫ জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণকে উন্মত্ত ও বেপরোয়া সশস্ত্র আক্রমণ করে শতশত নিরপরাধ শিক্ষার্থী ও ব্যক্তিকে হত্যা করেছে এবং আরও অসংখ্য মানুষের জীবন বিপন্ন করেছে। যথেষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে ‘সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯’ এর ধারা ১৮ এর উপধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’কে নিষিদ্ধ ঘোষণা করা হলো।’

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:২৫

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit