বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

চট্টগ্রামের আবাসিক এলাকার টায়ার কারখানায় আগুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৮৩ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রামে একটি টায়ার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে হালিশহর থানার মৌসুমী আবাসিক এলাকার ‘শাহজালাল রাবার অ্যান্ড সোল’ নামের কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদস্যরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানান, টায়ার কারখানায় লাগা আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশে। কারখানা সংলগ্ন সম্প্রতি নির্মিত একটি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা পুরোপুরি ভস্মীভূত হয়েছে। সেখানে কয়েকটি পরিবারের বসবাস করত। এছাড়া আশপাশের কয়েকটি দোকানপাটের মালামালও আগুনে পুড়ে গেছে। কারখানা সংলগ্ন একটি মাদ্রাসায় আগুন ছড়ালেও শিক্ষার্থীদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক জানান, দুই ঘণ্টার বেশি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। এরপর জানা যাবে প্রকৃত ঘটনা।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit