শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম
জুলাই শহীদদের স্মরণসভা শনিবার, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী সুইডেনে রুশ দূতাবাসে ড্রোন হামলা: রিপোর্ট তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! বাদুড়ের স্পর্শই কাল হলো, জলাতঙ্কে প্রাণ গেল ১১ বছরের শিশুর আত্মহত্যার ইচ্ছা ছিল পাইলটের, বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায়

শেখ হাসিনা-রেহানা-শামীম ওসমানের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে হাফেজ মো. হোসাইন আহমেদ (২০) নামে এক যুবককে হত্যাচেষ্টার ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ১১৭ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়েছে। মামলায় আরও ৮০-৯০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

মামলায় অন্য আসামিরা হলেন-শেখ রেহেনা, সাবেক এমপি একেএম শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান, সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার, সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, সাবেক মুখ্য সচিব, মাহবুবুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি, (নাসিক) সাবেক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, নাসিক ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদলসহ ঢাকা নারায়ণগঞ্জসহ বিভিন্ন বিভিন্ন স্থানের লোকজনকে আসামি করা হয়েছে।

মামলায় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এর পূর্ব পাশে মদিনা কোল্ড স্টোরেজের সামনে ছাত্র-জনতার আন্দোলনে উল্লেখিত আসামিরা হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি শুরু করে। এতে প্রাণ রক্ষায় দৌড়ে পালিয়ে যাওয়ার সময় আসামি শাহ আলম মানিক মাষ্টার (৪৮), আশরাফ, মজিবর, মো. মহসিন (৩৫) ও মামুন (৪০) আগ্নেয়াস্ত্র দিয়ে ভুক্তভোগী হোসাইন আহমেদের ডান হাতের বাহুতে গুলি করে হাড়, মাংস ও রগ শরীর থেকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। পরে লোকজন তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করলে সেখানে তার হাতটি কেটে ফেলা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit