শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম
জুলাই শহীদদের স্মরণসভা শনিবার, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী সুইডেনে রুশ দূতাবাসে ড্রোন হামলা: রিপোর্ট তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! বাদুড়ের স্পর্শই কাল হলো, জলাতঙ্কে প্রাণ গেল ১১ বছরের শিশুর আত্মহত্যার ইচ্ছা ছিল পাইলটের, বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায়

ওয়াশিংটন পোস্টের নামে ড. ইউনূসকে নিয়ে ভুয়া প্রতিবেদন, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (২৪ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফেসবুক পোস্টে বলা হয়েছে, সম্প্রতি জনসাধারণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় একটি কুচক্রী মহল ওয়াশিংটন পোস্টের নামে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নিয়ে একটি ভুয়া প্রতিবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।

ওয়াশিংটন পোস্ট প্রধান উপদেষ্টার প্রেস উইংকে নিশ্চিত করেছে যে প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সবাইকে কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

 

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ওয়াশিংটন পোস্টের নামে ছড়িয়ে পড়া ফেসবুক পোস্ট।  

‘জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও কয়েক হাজার সামরিক সদস্যকে চাকরিচ্যুত করতে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন ড. ইউনূস’ শিরোনামের ওই মিথ্যা প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে রাজনৈতিক সংকট তীব্র আকার ধারণ করছে। শেখ হাসিনা চলতি বছরের ৫ আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন এর কয়েকদিন পর, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করতে বাধ্য হন।

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে মিথ্যা ওই প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার ছাত্র সংগঠনগুলোর মাধ্যমে বিক্ষোভের আয়োজন করার পরিকল্পনা করছে। ওই ছাত্র সংগঠনগুলোকে উগ্রপন্থী কার্যকলাপের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এই বিক্ষোভের লক্ষ্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে যেকোনো মূল্যে পদত্যাগে বাধ্য করা।

বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে ভুয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করার বিষয়ে রাষ্ট্রপতির দেয়া বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit