বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে? প্রথমবারের মতো পাকিস্তান সফরে ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় রাবির ১৬, রুয়েটের ১৫ গবেষক বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে গুরুত্বারোপ বিষাক্ত চেতনানাশক স্প্রেতে অসুস্থ একই পরিবারের ১৫ জন হাসপাতালে রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

সাংবাদিক মুরসালিন নোমানীর মায়ের ইন্তেকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের শোক প্রকাশ

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২২৫ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান প্রতিবেদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি মুরসালিন নোমানীর মা তহুরা বেগম তৃপ্তি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার ভোরে তার বড় সন্তান সাইদুর মুরসালিন সেনানীর ঢাকার মালিবাগ চৌধুরী পাড়ার বাসভবনে ইন্তেকাল করেন ।

মৃত্যুকালে তার বয় হয়েছিল ৭৫ বছর। তিনি স্বামী, তিন পুত্র, নাতি নাতনি, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এ সাংবাদিক নেতার মায়ের মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানরা শোক বিবৃতি জানিয়েছেন। পরিবার সূত্রে জানা গেছে, তহুরা বেগম দীর্ঘদিন ধরে কিডনি, উচ্চ রক্তচাপ, ডায়েবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। গত মার্চ মাস থেকে তিনি গুরুতর ভাবে কিডনি রোগে ভুগছিলেন। এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।

বিশিষ্ট শিক্ষানুরাগী ও রত্ন গর্ভা মা তহুরা বেগম তৃপ্তি যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়নের গরীবপুর গ্রামের শহিদুল ইসলাম মনির স্ত্রী। তিনি সিংহঝুলী ইউনিয়ন পরিষদের নির্বাচিত (সংরক্ষিত মহিলা) সদস্য হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেন। বৃহস্পতিবার জহুরের নামাজের পরে গরীবপুর হাফিজিয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মরহুমার জানাজায় অংশ নেন খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান খান, চৌগাছা উপজেলাবিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, উপজেলা বিএনপির সাধারণস¤পাদক মাসুদুল হাসান, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মাস্টার কামাল আহমেদ, যশোর প্রেসক্লাবের সহ-সভাপতি ও মানব জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার নুর ইসলাম, সাংবাদিক নেতা সাইফুল ইসলাম সজল, এস এম ফরহাদ হোসেন, চৌগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, সম্পাদক এম এ রহিমসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit