মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত॥ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায় ব্যক্তিকে ঘর নির্মাণে পাঁচ বান টিন প্রদান। বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার আজকের স্বর্ণের দাম: ১৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ শিক্ষাব্যবস্থা ব্যাপকভাবে বদলাবে, গুরুত্ব পাবে মূল্যবোধ-ক্রিটিকাল থিংকিং: ববি হাজ্জাজ ৪ দিন আগেই দ্বিতীয় টেস্টের ১ দিনের টিকিট বিক্রি শেষ বাংলাদেশের আর্জেন্টিনা-প্রীতি ১৯৮৬ সালেই টের পেয়েছিলেন ক্যানিজিয়া অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

মিরাজ বললেন, সাকিব সাকিবের জায়গায়, আমি আমার জায়গায়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান খেলা মানে একাদশে একজন বাড়তি খেলোয়াড় নিয়ে নামা, এমন কথা শেষ অনেক দিন ধরেই শোনা যেত। তবে এবার থেকে সে বিলাসিতাটা আর করতে পারবে না দল। সাকিব যে বিদায়ের ঘোষণাই দিয়ে দিয়েছেন। 

সাকিবের শূন্যস্থান কে পূরণ করবেন, সে প্রশ্নের জবাবে ম্যাচ শুরুর আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন মেহেদি হাসান মিরাজের নাম। বলেছিলেন, ‘মিরাজ খুব ভালো বিকল্প হতে পারে। আমার মনে হয় টেস্ট ক্রিকেটে খুবই ভালো করছে ও, বোলিং ব্যাটিং দুইটাতেই। তবে আমার মনে হয় আরও উন্নতির জায়গা আছে।

ও দায়িত্বটা নেওয়ার জন্য প্রস্তুত। শেষ কয়েকটা টেস্ট যদি দেখেন, মিরাজ খুব ভালো ব্যাট করছে, দলকে খুব ভালো অবস্থানে নিয়ে যাচ্ছে। আমার বিশ্বাস আগামী কয়েক বছরে মিরাজ ওই জায়গাটা ভালোভাবে নিতে পারবে।’ মিরাজ তা অনেকাংশে করেছেনও। বল হাতে সাকিব হতে পারেননি, তবে ব্যাট হাতে ঠিকই ত্রাতা হয়েছেন। ৯৭ রানের ইনিংস খেলে তিনি দলকে বাঁচিয়েছেন ইনিংস হারের মুখ থেকে।

যেমন পারফর্ম্যান্সই করুন না কেন, সাকিবের বিকল্প হওয়ার ভাবনা মিরাজের মগজে খেলে না। মিরাজ জানালেন, তিনি মিরাজই হতে চান। তিনি বলেন, ‘আপনারা সবসময় বলেন সাকিব ভাইয়ের জায়গায় আমি আসব। সাকিব সাকিবের জায়গায় আমি আমার জায়গায়। একটা খেলোয়াড়ের সঙ্গে আরেক খেলোয়াড়ের তুলনা না করাটাই বেস্ট আমার মনে হয়।’ 

কেন, সেটাও জানিয়ে দিলেন তিনি। তার কথা, ‘সাকিব ভাই কিন্তু অনেক বড় অ্যাচিভমেন্ট করেছে বাংলাদেশ দলের জন্য। ১৭ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। সে একজন লিজেন্ড। আমি রান করা শুরু করেছি ২-১ বছর। সাকিব ভাই শুরু থেকে রান করেছে। আমরা জানি সাকিব ভাইয়ের অর্জন কত। আমি যেখানে ব্যাট করি ৭-৮ নম্বরে। সাকিব ভাই ওপরে খেলেছে। এটা কঠিন, তবে আমার যখন সুযোগ এলে চেষ্টা করব দলের প্রয়োজনে ভালো ক্রিকেট খেলার।’

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit