মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নবনিযুক্ত সচিবের মতবিনিময়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৭৪ Time View

ডেস্ক নিউজ : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন নবনিযুক্ত সচিব বেগম মাহবুবা ফারজানা।

আজ বৃহস্পতিবার সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এই মতবিনিময় হয়।

সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন সচিব মাহবুবা ফারজানা বলেন, ‘মন্ত্রণালয়ের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকল কর্মকর্তাকে একটি টিম (দল) হিসেবে কাজ করতে হবে। ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এই অবস্থানে এসেছি। সরকারি কর্মকর্তাদের নিকট জনগণের অনেক প্রত্যাশা রয়েছে।’

জনগণের প্রত্যাশা পূরণে তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সততা, ন্যায়পরায়ণতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার প্রধানরা তাদের প্রতিষ্ঠানের কার্যক্রম ও বিদ্যমান সমস্যার বিষয় সচিবের কাছে উপস্থাপন করেন। সভায় উত্থাপিত বিষয়ের আলোকে রেকর্ড অব নোটস্ তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়। রেকর্ড অব নোটসের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সভায় আশ্বাস দেন সচিব।

মতবিনিময় সভার শুরুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যক্রম বিষয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন উপসচিব মুহাম্মদ শরিফুল হক। সভায় মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তৌহিদ বিন হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বেগম মাহবুবা ফারজানাকে সচিব পদে পদোন্নতি দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বদলি করা হয়।

কিউএনবি/অনিমা/২৪ অক্টোবর ২০২৪,/দুপুর ২:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit