রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
আদানি বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে বাংলাদেশে সরবরাহ শুরু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম পৃথিবীতে মহাবিপর্যয় নেমে এলে তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে থাকবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা : মাহ্দী আমিন জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা, ২৫০০ নতুন পদ সৃষ্টি সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’

নতুন রূপে হাজির হচ্ছেন অপু বিশ্বাস

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৬৪ Time View

বিনোদন ডেস্ক : বিনোদন জগতে নতুন রূপে হাজির হচ্ছেন অপু বিশ্বাস। বুধবার সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন গ্রুপে ও পেজে ঘুরে বেড়াচ্ছে অপু বিশ্বাসের বেশ কয়েকটি ছবি।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবিগুলো প্রকাশ করতেই ভক্তরাও লুফে নিয়েছেন। বহুদিন ধরে সিনেমায় না থাকলেও নায়িকার বর্তমান এই লুকের প্রশংসা করেছেন অনেকে। মাত্র ১৩ ঘণ্টায় অপু বিশ্বাসের ছবিতে প্রতিক্রিয়া জানিয়েছেন ৫৩ হাজার মানুষ। এর মধ্যে অধিকাংশই ঢালিউড কুইনের নতুন এই অবতার নিয়ে মুগ্ধ।

সম্প্রতি নতুন পরিচয়ে হাজির হওয়ার খবর জানিয়েছেন অপু বিশ্বাস। নিজের ইউটিউব চ্যানেলে উপস্থাপকের ভূমিকায় অনুষ্ঠান সঞ্চালনা করবেন তিনি। যেখানে গণমাধ্যমকর্মী থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকাদের নিয়ে আসবেন। উপস্থাপকের চেয়ারে বসে একের পর এক প্রশ্ন নিয়ে তাদের উত্তর জানার চেষ্টা করবেন এই অভিনেত্রী। 

বিষয়টি নিশ্চিত করে অপু বিশ্বাস বলেন,  ‘এতদিন যারা আমাকে প্রশ্ন করেছেন, এবার আমি তাদের প্রশ্ন করব। এটা নতুন ধরনের এক অভিজ্ঞতা। আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে একটি করে পর্ব প্রকাশ হতে থাকবে। এক নতুন পরিচয়ে হাজির হচ্ছি আমি, তাই আমার নিজেরও এক ধরনের নার্ভাসনেস ও কৌতূহল তৈরি হচ্ছে।’

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৪,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit