বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যবর্তী নির্বাচনে হারলে যেসব ক্ষমতা কমে যাবে ট্রাম্পের ১২ কেজির এলপিজি আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকায়: আসিফ মাহমুদ ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে সরকার জনগণকে অসন্তুষ্ট করছে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি করণ জোহরের শো বন্ধ হওয়ায় কেন খুশি হন কারিনা? ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

সুর পালটে স্রোতে মিশে যাওয়ার চেষ্টা করছেন পর্দার হাসিনা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৬৭ Time View

বিনোদন ডেস্ক : ঢালিউড নায়িকা নুসরাত ফারিয়া। দেশের পাশাপাশি কাজ করেন ভারতের পশ্চিমবঙ্গেও। অভিনয় ও গান দুটিই সমানতালে চলে তার। তবে অনেক দিন নতুন কোনো সিনেমায় অভিনয়ের খবরে নেই এ নায়িকা। সর্বশেষ ‘মুজিব’ সিনেমায় তাকে দেখা গেছে। এদিকে ছাত্র-জনতার আন্দোলনের সময় দেশ ত্যাগ করেন তিনি। আওয়ামী সমর্থিত শিল্পী বলেই মিডিয়াপাড়ায় পরিচিত এ নায়িকা। 

নিজেকে কোনো রাজনৈতিক দলের সমর্থক নন বলেও দাবি করছেন। কিন্তু তাতে নেটিজেনদের ক্ষোভের শিকার হচ্ছেন এ নায়িকা। জুলাই-আগস্টে দেশে যখন রক্তের বন্যা বইছিল, তখন তিনি বিদেশে বসে স্বল্পবসনা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। সে সময় থেকেই নেটিজেনদের ঘৃণার পাত্রী হন এ অভিনেত্রী। সম্প্রতি দেশে ফিরলেও এখনো সেভাবে প্রকাশ্যে আসছেন না। তবে নেটিজেনদের সমালোচনা আড়াল থেকেই পর্যবেক্ষণ করছেন তিনি। 

স্বীকার করে নুসরাত বলেন, ‘আমাকে নিয়ে যে সমালোচনা হচ্ছে তা সবকিছুই চোখে পড়ছে। কিন্তু কাকে কী বলব? আমরা শিল্পী, আমাদের কাজ মানুষকে বিনোদন দেওয়া। সেটাই করে গেছি।’ এদিকে বেশ কিছু মিউজিক ভিডিও করার কথা ছিল এ অভিনেত্রীর। যা প্রায় আড়াই মাস আগেই ঘোষণা দিয়েছিলেন। এখন সে কাজগুলোও বন্ধ রয়েছে বলে জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৪,/রাত ৮:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit