মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

কিশোর কুমারের বায়োপিকে অভিনয় করবেন আমির খান!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৬১ Time View

বিনোদন ডেস্ক : ইতিমধ্যেই ‘সিতারে জামিন পার’-এর শুটিং সেরে ফেলেছেন আমির। যেটি কিনা নতুন বছর ২০২৫-এ মু্ক্তি পাবে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম।  পিঙ্কভিলা সূত্রে জানা গেছে, আমির  খানের হাতে রয়েছে একাধিক সিনেমা, যেগুলো করার জন্য বিশেষ আগ্রহী আমির। আর এই ৫টি ছবির মধ্যে রয়েছে কিশোর কুমারের বায়েপিক।

অনুরাগ বসু পরিচালিত কিশোর কুমারের বায়োপিকে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন আমির খান। পিঙ্কভিলা বলছে, প্রযোজক ভূষণ কুমারের সঙ্গে ইতিমধ্যেই কিশোর কুমারের বায়োপিক নিয়ে আলোচনা করছেন আমির ও অনুরাগ। এখনও পর্যন্ত তাদের মধ্যে মধ্যে চার-পাঁচটি মিটিং হয়েছে বলেও খবর।
 
কিশোর কুমারের বায়োপিক অনুরাগ বসু এবং ভূষণ কুমারের হৃদয়ের ভীষণ কাছের একটা প্রজেক্ট। তারা সুন্দরভাবে এই প্রজেক্টটি উপস্থাপন করতে চান। আমির খানও কিশোর কুমারের একজন বড় ভক্ত। আর তাই তিনিও অনুরাগ বসুকে এই কিংবদন্তির জীবন তুলে ধরার বিষয়ে সাহায্য করতে চান। পরিচালক এই ছবিটিকে একটা অন্যমাত্রা দিতে চান, নিখুঁতভাবে ছবিটি বানাতে চান। আর এই বিষয়টিই আমিরকে সবচেয়ে বেশি আগ্রহী করেছে বলে খবর।

কিশোর কুমারের বায়োপিক ছাড়াও আমিরের ভাবনায় রয়েছে আরও কিছু সিনেমা। যেগুলো হলো উজ্জ্বল নিকমের বায়োপিক, রাজকুমার সন্তোষীর কমেডি ছবি ‘চার দিন কি জিন্দেগি’, ‘গজনী ২’, লোকেশ কানাগরাজের একটা সুপারহিরো ঘরানার ছবি এবং জোয়া আখতারের একটা ছবিও আমিরের ভাবনা চিন্তার মধ্যে রয়েছে।

জানা গেছে, এই সবকটি ছবিই আমিরের ভীষণ পছন্দের। চলতি বছরের শেষের দিকে আমির তার পরবর্তী ছবি নিয়ে সিদ্ধান্ত নেবেন। তবে সব কয়টির মধ্যে ৩টি বেছে নিয়ে বাকি ৩টি ছেড়ে দিতে পারেন বলে খবর। এই মুহূ্র্তে আমির খান ‘সীতারে জামিন পার’-ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন। এই ছবিতে আমির সঙ্গে জেনেলিয়া ডি’সুজার সঙ্গে অভিনয় করেছেন। ছবিটির প্রযোজনায় রয়েছেন অভিনেতার নিজের প্রযোজনা সংস্থা। ২০২৫-এর শুরুতেই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৪,/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit