বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

চৌগাছায় আওয়ামীলীগ সন্ত্রাসীদের হামলায় বিএনপি কর্মী খুন

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৩২ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় আওয়ামীলীগ সন্ত্রাসীদের হামলায় শওকত আলী (৩২) নামের এক বিএনপি কর্মী খুন হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) উপজেলার সুকপুকুরিয়া ইউনিয়নের পুড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছে আরো ৩ জন। নিহত শওকত আলী পুড়াপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে ও সুকপুকুরিয়া ইউনিয়ন শাখার বিএনপির কর্মী। এ ঘটনায় নিহতের চাচা মিজানুর রহমান বাদী হয়ে চৌগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এ ঘটনায় আহতরা হলেন একই গ্রামের আওয়ামীলীগ কর্মী কিয়াম উদ্দীনের ছেলে শনু মিয়া (৩৫) তার ভাই ইউসুফ আলী (৩০) ও মৃত ওসমান আলীর ছেলে মুখতার হোসেন (৪০)। স্থানীয়রা আহত শওকত আলীকে উদ্ধার করে গুরুতর অবস্থায় চৌগাছা সরকারি হাসপাতলে নেন। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুর রহমান ইমন তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে ২৫০ শয্যা হাসপাতালে রেফার করনে।

সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা রেফার করেন। ঢাকায় চিকিৎসত রত অবস্থায় বুধবার ভোর রাতেই শওকত আলীর মৃত্যু হয়। এদিকে শওকত আলীর মৃত্যু খবর পেয়ে চৌগাছা সরকারি মডেল হাসপতালে ভর্তি আহত আওয়ামীলীগ কর্মীরা পালিয়ে যায়। মামলার নথী ও স্থীনীয়দের কাছ থেকে জানা যায়, পুড়াপাড়া মোল্যা পাড়ার মিজানুর রহমানের বাড়ির পাস দিয়ে একটি ইটের সলিং রাস্তা নির্মান কাজ চলছিল। রাস্তাটি দেখভাল করছিল স্থানীয় ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা কামাল হোসেন।

রাস্তায় ইটের গাথুনির নিচে বালুর পরিমান কম দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেন স্থানীয় বিএনপি নেতা মিজানুর রহমান।  এতে বাকবিতান্ডা হয় ইউপি সদস্য কামাল হোসেনের সাথে। পরে আওয়ামীল নেতা ইউপি সদস্য কামাল হোসেনের নেতৃত্বে কিয়াম উদ্দীনের ছেলে সন্ত্রাসী শনু মিয়া, ইউসুফ আলী, সোহারব হোসেন, আইজেল উদ্দীনসহ ১০/১২ জন মিজানুর রহমান ও তার লোকজনের উপর বাঁশে লাঠি, লোহার রড, গাছি গা ইত্যাদি নিয়ে হামলা চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা বিএনপি কর্মী নজরুল ইসলামের বাড়িতে গিয়ে হামলা করে। তারা নজরুল ইসলামকে এলোপাতাড়ি মারপিট করতে থাকে।

এ সময় তার ভাতিজা বিএনপি কর্মী শওকত আলী বাধা দিলে তাকেও লোহার রড দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে জখম করে। এক পর্যায়ে বাড়ির লোকজন প্রতিহত করতে গেলে উভয় পক্ষের চার জন আহত হয়। এ ঘটানয় শওকত আলীর চাচা বিএনপি নেতা মিজানুর রহমান বাদী হয়ে সাত জনরে নাম উল্লেখ করে চৌগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা হবিবর রহমান বলেন, রাস্ত নির্মান কাজ আরও ৭/৮ দিন আগেই শেষ হয়েছে। ইউপি সদস্য নির্বাচনে কামাল হোসেনের প্রতিদ্বন্দি ছিল মিজানুর রহমান। তাদের সাথে পূর্ব থেকেই দ্বন্দ ছিল। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান বলেন, দূর্নীতির বিরুদ্ধে কথা বলার কারনে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা করেছে আওয়ামীলীগের সন্ত্রাসীরা।

এটা খুবই দুঃখজনক। দোষীদের আটক করতে পুলিশ প্রশানকে তিনি জোর অনুরোধ করেছেন। চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দোষীদের আটকের চেষ্টা চলছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৪,/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit