সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত

মেহেরপুরে যৌথ বাহিনীর অভিযানে তিন অস্ত্রব্যবসায়ী আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রাম থেকে তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহীনির নেতৃত্বে একটি যৌথ বাহীনি দল।

আটককৃত অস্ত্র ব্যবসায়ীদের দেওয়া তথ্যের ভিত্তিতে ম্যাগজিনসহ একটি নাইন এমএম ইতালিয়ান বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

বুধবার (২৩ অক্টোবর) ভোরে স্টেডিয়াম পাড়ায় অস্ত্র উদ্ধারের অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা।

আটককৃতরা হচ্ছে- দারিয়াপুর গ্রামের মহসিন আলীর ছেলে সাইফুল ইসলাম (২৭), কাউছার আলীর ছেলে এনামুল হক (২৮) এবং মিন্টু শেখের ছেলে সাইফুল ইসলাম (২৬)। বাংলাদেশ সেনাবাহিনী ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট এর মেজর জাহিনের নেতৃত্বে অস্ত্র উদ্ধার এবং ৩ জনকে আটক করা হয়।

যৌথ বাহিনীর অভিযান সুত্রে জানা গেছে, অস্ত্র ব্যবসার গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি বিশেষ অভিযান দল তাদেরকে মঙ্গলবার দিনগত মধ্যরাতে আটক করে।

জিজ্ঞাসাবাদে মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার তুফানের ছেলে আলিফের কাছে তারা অস্ত্র বিক্রি করেছে বলে স্বীকারোক্তি দেয়।

আটককৃত তিনজনকে নিয়ে বুধবার (২৩ অক্টোবর) ভোরে মেহেরপুর স্টেডিয়াম পাড়ায় অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে আালিফের সন্ধান না মিললেও অস্ত্রের সন্ধান মেলে। বাবলু নামের এক ব্যক্তির বাড়ির পাশে মাটির নিচে তারা অস্ত্রটি পুতে রেখেছিল। সেখানে মাটি খুড়ে পলিথিন মোড়ানো অবস্থায় ম্যাগাজিনসহ একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করতে সক্ষম হন যৌথ বাহিনীর সদস্যরা।

উদ্ধার হওয়া অত্যাধুনিক নাইন এমএ পিস্তলটি ইতালির তৈরী বলে জানা গেছে।

আটক তিনজনকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের নামে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।

কিউএনবি/অনিমা/২৩ অক্টোবর ২০২৪,/সকাল ১০:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit