সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ইরানে সফলভাবে ‘রেজিম চেঞ্জ’ হয়ে গেছে, মনে করেন ট্রাম্প পেশাদার খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব বাণিজ্য সংস্থায় কাঠামোগত বৈষম্য দূর করার আহ্বান বাংলাদেশের এলডিসি উত্তরণ পরবর্তী সুবিধা বজায় রাখার দাবি বাণিজ্যমন্ত্রীর আসিফ মাহমুদের সেই এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা বাগদাদে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা আজকের মুদ্রার রেট: ৩০ মার্চ ২০২৬ ৩০ মার্চ: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? স্ত্রীসহ বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নানের আয়কর নথি জব্দের আদেশ ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ইরানের নতুন নেতৃত্ব নিয়ে যা বললেন ট্রাম্প

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৮১ Time View

ডেস্ক নিউজ : দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৮৯০ টাকা বা‌ড়ানো হয়েছে। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লাখ ৪১ হাজার ৯৫১ টাকা। যা আজ ছিল এক লাখ ৪০ হাজার ৬১ টাকা।

মঙ্গলবার (২২ অ‌ক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল (বুধবার) থেকে সোনার নতুন দাম কার্যকর হবে।

এর আগে গত ১৯ আগস্ট সোনার দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।

কিউএনবি/অনিমা/২২ অক্টোবর ২০২৪,/রাত ১০:১০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit