বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

নিরাপত্তা সংকটে সালমানকে ছাড়াই শেষ হচ্ছে ‘সিংহম আগেন’-এর শুটিং

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১১১ Time View

বিনোদন ডেস্ক : বাবা সিদ্দিকির মৃত্যুর পরে ওলটপালট হয়ে গেছে সালমান খানের জীবন। কেননা, লরেন্স বিষ্ণোইদের মূল নিশানায় তিনি। নিরাপত্তা জোরদার করলেও প্রতি মুহূর্ত কাটছে আতঙ্কে। চুক্তিবদ্ধ রয়েছেন বলে বাধ্য হয়ে ‘বিগবস্ ১৮’র কাজ চালিয়ে যাচ্ছেন। সেখানেও সঞ্চালনা করার সময় জানিয়েছেন, কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। তবে এবার আরও বড় সিদ্ধান্ত নিলেন ভাইজান।

মুম্বাইয়ের এক তামাক কারখানায় সালমানের একদিনের শুটিং হওয়ার কথা ছিল। বাবা সিদ্দিকির মৃত্যু ও একের পরে এক হুমকির জেরে সেই শুটিং বাতিল হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে সালমান ঘনিষ্ঠ কয়েকটি সূত্র জানায়, রোহিত শেট্টি ও অজয় দেবগনও নিজেদের মধ্যে আলোচনা করেছেন। এই অবস্থায় তারাও সালমানকে আর অনুরোধ করতে চাইছেন না। এই সময় সালমানকে অনুরোধ করা মোটেই সংবেদনশীল হবে না।

সেই সূত্র আরও বলেন, বাবা সিদ্দিকির মৃত্যুর পরে সালমানের সঙ্গে শুটিং করা খুবই অসংবেদনশীল হয়ে উঠবে। এছাড়া, ১৮ অক্টোবরের মধ্যে রোহিতকে সেন্সর বোর্ডের কাছে ছবিটি জমা দিতেই হত। তাই এই পরিস্থিতিতে সালমানকে ছাড়াই ছবির কাজ শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। রোহিত শেট্টি পরিচালিত এই ছবিতে দীপিকা পাড়ুকোন, করিনা কাপুর খান, রণবীর সিংহ, অক্ষয় কুমার ও টাইগার শ্রফরাও অভিনয় করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit