সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত

চিরকুট লিখে শ্রমিকলীগ নেতার বাড়িতে বোমাসাদৃশ্য বস্তু-কাফনের কাপড়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : মেহেরপুরের গাংনীতে দুটি বোমা সদৃশ বস্তু, কাফনের কাপড় ও দুটি চিরকুট উদ্ধার করেছে থানা পুলিশ। চিরকুটে লেখা মৃত্যুর জম পরিচয়ে কে বা কারা এসব রেখে যায় শ্রমিক লীগের এক নেতার বাড়িতে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের কড়ুইগাছি গ্রামে সুমন আলী সমর (৩২) নামের এক ব্যক্তির রান্না ঘরের সামনে থেকে এসব উদ্ধার করা হয়।

সুমন আলী সমর উপজেলার কড়ুইগাছি গ্রামের আতিয়ার রহমানের ছেলে ও রায়পুর ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক। চিরকুটে মৃত্যুর জম পরিচয়ে ফেলে যাওয়া বোমা সদৃশ দুটি বস্তু, কাফনের কাপড় ও ভাঙ্গা ভাঙ্গা হাতে লেখা দুই পাতা বিশিষ্ট চিরকুট রেখে যায় দুর্বৃত্তরা।
পরে এলাঙ্গী ক্যাম্পের এসআই রেজাউল হক তা উদ্ধার করেন।

ভুক্তভোগী সুমন আলী সমর জানান, প্রায় দুই মাস বাইরে ছিলাম, ১০ দিন আগে বাড়ি এসেছি। রাতের আঁধারে কে বা কারা এগুলো রেখে গেছে তা জানি না। এতে আমি ও আমার পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। আমি রাইপুর ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হওয়ায় রাজনৈতিক কারণে এটা ঘটতে পারে বলে ধারণা করছি।

গাংনী থানা পুলিশের এলাঙ্গী ক্যাম্পের ইনচার্জ এসআই রেজাউল হক এই তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুমন আলী সমরের রান্না ঘরের সামনে থেকে লাল টেপ দিয়ে জড়ানো দুটি বোমা সদৃশ বস্তু, কাফনের কাপড় ও ১টি চিরকুট,একটি সাবান, আগরবাতি, গোলাপজল উদ্ধার করা করি।

তবে কে বা কারা এটা রেখে গেছে তার কারণ জানা যায়নি। এ ঘটনা তদন্তে পুলিশ মাঠে রয়েছেন। দলীয় কোন্দল ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ হয়তোবা এ কাজ করে থাকতে পারে বলে ধারণা এই পুলিশ কর্মকর্তার।

গাংনী থানার ওসি (তদন্ত) মেজবাহ উদ্দিন জানান, এ ব্যাপারে পরিবারটির লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি পুলিশ এখন তদন্ত করছে।

কিউএনবি/অনিমা/২২ অক্টোবর ২০২৪,/দুপুর ১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit