বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

দৌলতপুরে ৬ জেলেকে ২৬ হাজার টাকা জরিমানা

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১১৭ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরার অপরাধে ৬ জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বিপুল পরিমাণে নিষিদ্ধ জাল জব্দ করে তা নষ্ট করা হয়।সোমবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত পদ্মা নদীতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দৌলতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ।ভ্রাম্যমাণ আদালত ও উপজেলা মৎস্য অফিস সূত্রে জানাযায়,সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে কারেন্ট জালসহ বিভিন্ন নিষিদ্ধ জাল ব্যবহার করে ইলিশসহ অন্যান্য মাছ শিকার করার সময় বিভিন্ন স্থান থেকে ৬ জেলেকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে তাঁদের প্রত্যেককে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। এ সময় ৬ জেলের কাছ থেকে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। আর জব্দ করা ৮৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৪০ টি চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। যার বাজার মূল্য অন্তত ১৯ লাখ ৫০ হাজার টাকা।এবিষয়ে দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ জানান, জেলা মৎস্য কর্মকর্তাসহ নদীতে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ৬ জেলেকে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে ও বিপুল পরিমাণে মিটার নিষিদ্ধ জাল জব্দ করে তা নষ্ট করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২১ অক্টোবর ২০২৪,/রাত ১০:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit