সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগিত, নেপথ্যে কী? সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু ৯৮ বারের মতো পিছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ক্রসফায়ার নয় প্রচলিত আইনকে শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে

গ্যাস বিস্ফোরণে উড়ে গেল বাড়ির দেয়াল, নারী দগ্ধ

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কদমতলী এলাকায় একটি বাসায় জমে থাকা গ্যাসের বিস্ফোরণে ভবনের দেয়াল উড়ে গেছে। এ ঘটনায় কবিতা আক্তার (৪০) নামে এক গার্মেন্টকর্মী দগ্ধ হয়েছেন।

রোববার ভোর ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী নয়াপাড়া হৃদয়মনি ক্রিয়েটিভ স্কুল রোড এলাকার একটি বাড়ির দ্বিতীয়তলায় এ ঘটনা ঘটে।

দগ্ধ কবিতাকে উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস জানায়, ভোরে বিকট শব্দে বিস্ফোরণে দ্বিতীয়তলার তিনটি কক্ষের বারান্দার দেয়াল ভেঙে নিচে ছিটকে পড়ে। সিলিংয়ের বিভিন্ন পয়েন্টে ফাটল দেখা দেয়। কক্ষের ভেতরের দেয়ালও ধসে পড়েছে। বিস্ফোরণে বাসাটি লন্ডভন্ড হয়ে যায়। এ সময় কবিতা আক্তার নামে এক গার্মেন্টকর্মী দগ্ধ হয়েছেন। তিনি আদমজী ইপিজেডের অনন্ত গার্মেন্টেসের কর্মী। বিস্ফোরণের পর লোকজন তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

ওই বার্ন হাসপাতালের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, কবিতার শরীরের ৪০ ভাগ পুড়ে গেছে।

আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মিরন মিয়া জানান, গ্যাসের চুলা থেকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণটি হয়েছে। সম্ভবত রাতে চুলার সুইচ বন্ধ করা হয়নি। ভোরে গ্যাসের চুলাতে আগুন ধরাতে গেলেই এ বিস্ফোরণ ঘটতে পারে।

কিউএনবি/অনিমা/২০ অক্টোবর ২০২৪,/রাত ১১:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit