সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ পাকিস্তান ক্রিকেটকে কটাক্ষ করে যা বললেন ডি ভিলিয়ার্স ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক

অকৃতকার্যদের আন্দোলনে ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের পদত্যাগের ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি আগামীকাল সোমবার (২১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেবেন এবং শিক্ষার্থীদের দাবিগুলো মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানিয়েছেন।

রোববার (২০ অক্টোবর) দুপুর থেকে রাত পর্যন্ত ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রাঙ্গণে একদল শিক্ষার্থী বিক্ষোভ ও অবরোধ করে। তারা জানান, বিক্ষোভ চলাকালে তাদের ওপর হামলা হয়েছে, এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। অন্যদিকে, বোর্ডের কর্মকর্তারা জানান, কিছু শিক্ষার্থী অফিসের ভেতরে ঢুকে চেয়ারম্যানের কক্ষেও ভাঙচুর চালিয়েছে।

এ বছরের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল ৩০ জুন। কয়েক দফা পরীক্ষা স্থগিত হওয়ার পর ১৫ অক্টোবর ফলাফল প্রকাশিত হয়। এ ফলাফল বাতিল হওয়া পরীক্ষাগুলোর ভিত্তিতে নতুনভাবে মূল্যায়ন করা হয়েছে, যা অনেক শিক্ষার্থীকে অসন্তুষ্ট করেছে। শিক্ষার্থীরা দাবি করছেন, এসএসসি ও সমমানের সব বিষয়ের ওপর ‘ম্যাপিং’ করে নতুন করে ফলাফল প্রকাশ করতে হবে।

আজ দুপুরে ‘এইচএসসি ব্যাচ ২০২৪’ ব্যানারে শিক্ষার্থীরা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে মিছিল করে। তারা ফটকের তালা ভেঙে প্রবেশ করে এবং ভবনের ভেতরেও ঢুকে পড়ে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদের ওপর হামলা হয়েছে এবং তারা এই হামলার বিচার চান।

অধ্যাপক তপন কুমার সরকার বলেন, তিনি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ফলাফল প্রকাশ করেছেন এবং তাই তার পক্ষ থেকে কিছু করা সম্ভব নয়। তবে পরে তিনি শিক্ষার্থীদের সামনে পদত্যাগের ঘোষণা দেন।

বিক্ষোভের কারণে শিক্ষাবোর্ডে সনদ ও নম্বরপত্র নিতে আসা মানুষজনও ভোগান্তিতে পড়েন। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শিক্ষার্থীরা ফলাফলে বৈষম্যের অভিযোগ জানিয়ে প্রতিবাদ করছিলেন।

কিউএনবি/অনিমা/২০ অক্টোবর ২০২৪,/রাত ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit