ঢাবি প্রতিনিধি : গণ অধিকার পরিষদ (মশিউজ্জামান-
ফারুক) এর ছাত্র সংগঠন ‘বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ’, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আকিল বিন তালেব কে সভাপতি এবং বায়োকেমিস্ট্রি বিভাগের ছাত্র শামছ উদ্দিন মোস্তফা শাহরিয়া কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
আজ রোববার (২০ অক্টোবর) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহবায়ক মোল্যা রহমাতুল্লাহ ও সদস্য সচিব মুনতাসির মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা দেওয়া হয়। আগামী ০১ (এক) বছরের জন্য এই কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়’ শাখার কমিটি আগামী ০১ (এক) বছরের জন্য অনুমোদন দেয়া হলো। সভাপতি: আকিল বিন তালেব, সাধারণ সম্পাদক: শামছ উদ্দিন মোস্তফা শাহরিয়া। উক্ত কমিটিকে আগামী ১ মাসের মধ্যে পূর্নাঙ্গ তালিকা কেন্দ্রীয় দপ্তর বরাবর প্রেরণ করার নির্দেশ দেওয়া হলো।’
এ বিষয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহবায়ক মোল্যা রহমাতুল্লাহ বলেন, ‘আজকে এক বছরের জন্য রাবির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নির্দেশনা প্রদান করা হয়েছে।
কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:২১