শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

চৌগাছার তমাল কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৫৩ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছার মাহমুদুর রহমান তমাল (২৮) কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকালে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বটতলা নামক স্থানে এ নিহতের ঘটনা ঘটে। নিহত মাহমুদুর রহমান তমাল চৌগাছা পৌর শহরের মডেল পাড়ার মাহাবুর রহমানের ছেলে ও এসিআই ওষুধ কোম্পানীর একজন প্রতিনিধি। তার পোষ্টিং ছিলো কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায়।

নিহতের মামা সাবেক ইউপি চেয়ারম্যান তোতা মিয়া জানান, মাহমুদুর রহমান তমাল এসিআই ওষুধ কোম্পানীতে চাকরি করত। পোষ্টিং ছিলো কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায়। ঘটনার দিন সে ওষুধের অর্ডার নিতে কুমিল্লা থেকে মোটরসাইকেলযোগে চৌদ্দগ্রাম উপজেলায় যাচ্ছিল।

সে চৌদ্দগ্রাম উপজেলার বটতলা নামক স্থানে পৌছালে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বটগাছের সাথে ধাক্কা লাগে। এতে সে মারাত্মক আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় চৌদ্দগ্রাম হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit