বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

বিশ্বের সবচেয়ে সুদর্শন ও সুন্দরীর তালিকায় দুই বলিউড তারকা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৬৮ Time View

বিনোদন ডেস্ক : একটি বিজ্ঞানভিত্তিক গবেষণা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। যেখানে সুদর্শন পুরুষদের পাশাপাশি বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীদের তালিকা প্রকাশ করা হয়েছে। অনেক বিদেশি তারকার পাশাপাশি এই তালিকায় স্থান পেয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান ও লাস্যময়ী অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

বিখ্যাত প্লাস্টিক সার্জন ডা. জুলিয়ান ডি সিলভা প্রাচীন গ্রিক গণিত অনুসারে গোল্ডেন রেশিওর ওপর ভিত্তি করে বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীদের মুখের বৈশিষ্ট্য পরিমাপ করেছেন। এই তালিকাটি তিনি কম্পিউটারাইজ ম্যাপিং কৌশল ব্যবহার করে তৈরি করেছেন।

কিলিং ইভ ও জোডি কোমার এই তালিকার শীর্ষে রয়েছেন। যদিও দীপিকা পাড়ুকোনই একমাত্র ভারতীয় অভিনেত্রী যিনি প্রথম দশের মধ্যে জায়গা করে নিয়েছেন। দীপিকা ৯১.২২% স্কোর নিয়ে ৯ম স্থানে রয়েছে। এই স্কোর তার মুখের ভারসাম্য এবং সৌন্দর্য দেখায়। 

অন্যদিকে ৮৬.৭৬% স্কোর নিয়ে সুদর্শন পুরুষদের তালিকায় ১০ম স্থানে রয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। এই তালিকায় তিনিই একমাত্র ভারতীয় অভিনেতা। শাহরুখকে প্রায়শই বিশ্বের অন্যতম সুদর্শন অভিনেতা হিসাবে বিবেচনা করা হয়। দীপিকা পাড়ুকোন এবং শাহরুখ খান শুধুমাত্র তাদের অভিনয়ের জন্য নয়, তাদের সৌন্দর্যের জন্যও বিশেষ ভাবে সকলের কাছে পরিচিত।

প্রসঙ্গত, গত মাসে দীপিকার ঘর আলো করে এসেছে কন্যা সন্তান। আর কিছুদিন পরে দীপাবলিতে বড় পর্দায় মুক্তি পাবে ‘সিংঘম এগেইন’। এই ছবিতে লেডি সিংঘম হিসাবে ধরা দেবেন দীপিকা। এই ছবির মুখ্য ভূমিকায় থাকবেন দীপিকা পাড়ুকোন, করিনা কাপুর, রণবীর সিং, অজয় দেবগন, টাইগার শ্রফ, অক্ষয় কুমার, প্রমুখ।

অন্যদিকে, শাহরুখ খানকে শেষ দেখা গিয়েছিল ‘ডানকি’ ছবিতে। যা বক্স-অফিসে বেশ সাড়া ফলেছিল। শাহরুখ বর্তমানে ব্যস্ত রয়েছেন তার আসন্ন ছবি ‘কিং’ নিয়ে। এই ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন সুজয় ঘোষ। ছবিতে শাহরুখ তার মেয়ে সুহানার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit