বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় বিনাতিল-২ এর চাষাবাদ সম্প্রসারণে মাঠদিবস উদযাপন। ব্রাজিলকে হারানোর সম্ভাবনা খুবই কম দেখছেন হল্যান্ড সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর প্রবাসী আয়ে রেকর্ড, গত অর্থবছরে এসেছে ৩৫.৫৬ বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের গত ১৫ বছরের নথিপত্র চেয়ে গভর্নরকে ফের চিঠি দুদকের ভারতের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ নরওয়ে প্রতিপক্ষ হিসেবে ব্রাজিলের জন্য কতটা কঠিন, ভিনিসিউসে রহস্যভেদ হবে? পোষা কুকুরের হামলায় গৃহপরিচারিকাকে ক্ষতিপূরণ ১৫৯ কোটি টাকা! তৃতীয় টার্মিনাল পরিচালনা: বিশ্বখ্যাত ৫ এভিয়েশন জায়ান্টের প্রতিদ্বন্দ্বিতা অনুমোদন পেল নতুন তিন উপজেলা ও একটি থানা

জবি শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, ভিক্টর ক্লাসিকের ১২ বাস আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে যৌন হয়রানি ও অসদাচরণের অভিযোগে রাজধানীর সদরঘাট থেকে গাজীপুর রুটে চলাচলকারী ভিক্টর ক্লাসিকের ১২টি বাস আটকে রেখেছেন শিক্ষার্থীরা।

শনিবার বেলা সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাসগুলো আটক করে রাখেন সাধারণ শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমাদের এক নারী শিক্ষার্থীকে হেনস্তা করেছে একটি বাসের চালক ও হেলপার। এই প্রতিবাদে শিক্ষার্থীরা কয়েকটি বাস আটক করে রেখেছে। আমরা বিষয়টি সুরাহার জন্য বাসের মালিককে আসতে বলেছি। তারা এখনো আসেনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরও বলেন, ভুক্তভোগী ওই শিক্ষার্থী মৌখিকভাবে আমাদের একটি অভিযোগ জানিয়েছে। লিখিতভাবেও সেই একটি অভিযোগ দিবে বলেছে। দুই পক্ষের কথা শুনে আমরা বিষয়টি সুরাহা করব। সমাধান না হাওয়া পর্যন্ত বাসগুলো এভাবে আটক থাকবে।

যদিও এ বিষয়ে ভিক্টর ক্লাসিক বাসের মালিক পক্ষের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে ভুক্তভোগী ওই শিক্ষার্থী অভিযোগ করে লিখেন, গত ১৪ অক্টোবর রাজধানীর নতুন বাজার থেকে সদরঘাটের উদ্দেশে আমি এবং আমার ছোট বোন ভিক্টর ক্লাসিকের একটি বাসে উঠি। এরপর হেল্পার ভাড়া চাইতে আসলে আমি ৩০+৩০= ৬০ টাকা দিই। তখন হেল্পার বলে বাস গুলিস্তান পর্যন্ত যাবে। তখন আমি বললাম তাহলে ২০ টাকা ফেরত দেন কিন্তু সেই দেয়নি।

ভুক্তভোগী ওই শিক্ষার্থী অভিযোগ করে আরও লিখেন, ‌‘এরপর আমি তাকে বললাম, আমি স্টুডেন্ট হাফ ভাড়া কাটেন কিন্তু সেই বলল, ‘আমাদের বাসে কোনো হাফ ভাড়া নেই।’ আমি তাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট পরিচয় দেয়ার পরে এবার সেই আরও খারাপ আচরণ শুরু করেছে। আমি তখন বললাম, ‘আমার গুলিস্তান থেকে আরও ২০ টাকা ভাড়া লাগবে অন্য বাসে গেলে তাহলে আপনি একটি বাসে তুলে দিন। এটা বলার পরে সেই আর চালক বলল, ‘এরা বেশি ঝামেলা করে এখানে ধইরা নামায় দে।’

ওই শিক্ষার্থী লিখেন, এরপরও আমি চিল্লাচিল্লি করলে বাসের অন্য যাত্রীরাও বলে তার হাফ ভাড়া কাট নতুবা বাকি টাকা ফেরত দে। একপর্যায়ে সে বাধ্য হয়ে আমাকে ২০ টাকা ফেরত দিয়েছে। তাহলে আমি স্টুডেন্ট পরিচয় দেওয়ার পরও কেন এমন হেনস্থার শিকার হতে হয়েছে। আমি এর বিচার চাই?

কিউএনবি/অনিমা/১৯ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit