সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত

লক্ষ্মীপুর পল্লিবিদ্যুৎ সমিতির ডিজিএম গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : ঢাকার খিলক্ষেত থানায় সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত একটি মামলায় লক্ষ্মীপুরের পল্লিবিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর সদর থানা থেকে মাইক্রোবাসে করে তাকে ঢাকার খিলক্ষেত থানার উদ্দেশ্যে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর মডেল সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) ঝলক মোহন্ত।

এর আগে শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে লক্ষ্মীপুর পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে আটক করে সেনাবাহিনী। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) মো. আরশাদ হোসেন (৫৫) নামে এক ব্যক্তি বাদী হয়ে ঢাকার খিলক্ষেত থানায় আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে প্রধান আসামী করে ৪ জনের নাম উল্লেখ করে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ ও তৎসম আইনে মামলা দায়ের করেন। দায়েরকৃত ওই মামলায় লক্ষ্মীপুরের পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়।

মামলার বাদী মো. আরশাদ হোসেন কুষ্টিয়া জেলা সদরের  জুগিয়া গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে বলে জানা গেছে।

কিউএনবি/অনিমা/১৯ অক্টোবর ২০২৪,/সকাল ১০:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit