মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১১

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে এবং ৪১১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত চলতি বছর ডেঙ্গুর কারণে মোট মৃত্যুর সংখ্যা ২৩৭ জনে পৌঁছেছে। এছাড়া, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ৪৬১ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য প্রকাশ করা হয়। অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ২১০ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৮০ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭ হাজার ৪৬১ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪৩ হাজার ৪১৫ জন। মারা গেছেন ২৩৭ জন। বর্তমানে দেশে বিভিন্ন হাসপাতালে মোট ৩ হাজার ৪৭৫ জন ডেঙ্গু নিয়ে ভর্তি আছেন। এর মধ্যে রাজধানীতে ১ হাজার ৭৩৭ জন এবং রাজধানীর বাইরের হাসপাতালে ১ হাজার ৭৩৮ জন ভর্তি রয়েছেন।

কিউএনবি/অনিমা/১৮ অক্টোবর ২০২৪,/রাত ৮:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit