শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

গণহত্যার মামলায় আওয়ামী লীগ নেতাদের জামিনে ছাত্রদের ক্ষোভ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৩০১ Time View

ডেস্ক নিউজ : বুধবার (১৭ অক্টোবর) আসামিরা আদালতে হাজির হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন তাদের জামিন প্রদান করেন। এ ঘটনায় শুক্রবার (১৮ অক্টোবর) সকালে বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের ব্যানারে এক সংবাদ সম্মেলনে প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করা হয়।

এ সময় তারা বলেন, ছাত্রদের রক্তের দাগ এখনও শুকায়নি আর এসময় আসামিদের জামিন দেয়ার বিষয়টি ছাত্রজনতার রক্তের উপর দাঁড়িয়ে স্বৈরাচারের পতাকা উত্তোলনের শামিল। তারা আরও বলেন, যেখানে উচ্চ আদালতে এসব মামলার আসামিদের জামিনের দরখাস্ত গ্রহণ করেনি সেখানে বান্দরবানে সদ্য নিয়োগ প্রাপ্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইতিমধ্যে আদালতে প্রকাশ্য ঘোষণা দিয়ে ছাত্র সমাজের মামলার গ্রেফতারদের একাধিক আসামিকে জামিন দিয়েছেন এবং মামলার অন্যান্য আসামিদের অতিদ্রুত জামিন করবেন বলে আদালতে বক্তব্য প্রদান করেন যা খুবই দুঃখজনক। 

তারা বলেন, তারা জামিনে ছাড়া পেয়ে বাইরে এসে আবারও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে এবং বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করবে। তাই আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। এছাড়াও আমরা বিচারকের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে স্মারক লিপি দেব। উল্লেখ্য, জুলাই বিপ্লবের পর বৈষম্য বিরোধী ছাত্ররা হামলার ঘটনায় দুটি মামলা দায়ের করেন। এ মামলায় গ্রেফতার আসামি আবু তৈয়ব চৌধুরী ও মোশারফ হোসেনকে জামিন দিয়েছে আদালত এবং অপর একটি মামলার আসামি জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহিম চৌধুরীকেও জামিন দেন আদালত।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit