সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের আভাস বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের

‘বাইডেন নীতিতে’ হাঁটবেন না কমলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। তার তিন সপ্তাহ আগে রক্ষণশীলদের দিকে ঝুঁকে থাকা টিভি চ্যানেল ফক্স নিউজকে সাক্ষাৎকার দিলেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। সাক্ষাৎকার নিয়েছেন ব্রেট বেয়ার। 

আধা ঘণ্টা ধরে চলে ওই সাক্ষাৎকার। সেসময় বেশ উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায় দুপক্ষকেই। হ্যারিসকে প্রশ্ন করা হয়, তিনি প্রেসিডেন্ট হয়ে কেমন করে দেশ চালাবেন? উত্তরে কমলা জানান, প্রেসিডেন্ট হলে ‘বাইডেনের নীতিতে’ হাঁটবেন না তিনি। 

পুরো সাক্ষাৎকারে বেশ কয়েকবার উঠে এসেছে অভিবাসন নীতি। ব্রেট বারবার অভিবাসনের প্রসঙ্গ তোলেন, বাইডেনের বিকল্প হিসাবে হ্যারিসের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন করেন। সেসময় হ্যারিসও আগাগোড়া আক্রমণাত্মক ছিলেন। 

হ্যারিস মূলত রিপাবলিকানদের দিকে ঝুঁকে থাকা ভোটদাতাদের প্রভাবিত করতে চেয়েছেন। হ্যারিস একটি প্রশ্নের জবাব দিচ্ছিলেন তখন ব্রেট কথার মধ্যেই কিছু বলতে যান তখন হ্যারিস বলে ওঠেন, ‘আগে আমাকে অভিবাসন নিয়ে প্রশ্নের জবাব শেষ করতে দিন। আমি কি এই জবাব শেষ করতে পারি?’

আরেকবার হ্যারিস উত্তেজিত তর্ক-বিতর্কের মধ্যে বলেন, ‘আমার মনে হয়, এই আলাপচারিতা যদি তথ্যের ভিত্তিতে হয়, তাহলে ভালো হয়।’ হ্যারিস বারবার ট্রাম্পকে আক্রমণ করতে চেয়েছেন। সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সীমান্তে অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশের বিষয়ে প্রশ্ন করা হলে কমলা হ্যারিস এর দায় রিপাবলিকানদের দিকে ঠেলে দেন।

কয়েক মাস আগে অবৈধ অভিবাসীদের সমস্যা সমাধানে দ্বিদলীয় অভিবাসন বিল প্রত্যাখ্যানের প্রসঙ্গ টেনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এ অভিযোগ আনেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।  ট্রাম্প সমস্যা সমাধানে নয় বরং সমস্যা তৈরিতে পারদর্শী বলে মন্তব্য করেন তিনি। 

সাক্ষাৎকারে জো বাইডেন মানসিকভাবে সুস্থ বলেও দাবি করেন কমলা হ্যারিস। পাশাপাশি তিনি জানিয়েছেন, আগের সব প্রেসিডেন্টের মতো তিনিও তার জীবনের অভিজ্ঞতা, ব্যক্তিগত অনুভবকে কাজে লাগাবেন। নতুন ধারণার রূপায়ণ করবেন। অন্যদিকে, অবৈধ অভিবাসী ইস্যুতে জো বাইডেন ও কমলা হ্যারিসের ব্যর্থতাকে দায়ী করেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প ডেমোক্র্যাটদের ‘স্বৈরাচারী ও ক্ষতিকর’ বলে সম্বোধন করেন। 

দেশের ভেতরের শত্রুদের চীন, রাশিয়ার চেয়ে বেশি বিপজ্জনক বলেও মন্তব্য করেন ট্রাম্প। তবে বুধবার মার্কিন গণমাধ্যম সিএনএনের সবশেষ এক জরিপে সম্ভাব্য ভোটারদের মধ্যে হ্যারিস ৫১ শতাংশ, আর ট্রাম্প ৪৮ শতাংশ ব্যবধানে এগিয়ে আছেন। বিশেষজ্ঞদের মতে, মূল নির্বাচনের ফলাফল ছাড়া যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন তা বলা বেশ কঠিন হবে।

 

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২৪,/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit