মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

সিনওয়ারকে খুঁজতে ‘বিপুল বিনিয়োগ’ করেছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহতের গুঞ্জন উঠেছে। বৃহস্পতিবার বেশ কয়েকটি ইসরাইলি সংবাদমাধ্যমে জানানো হয় সিনওয়ারকে হত্যা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সিনওয়ারের মতো দেখতে এক ফিলিস্তিনি যোদ্ধার তিনটি ছবিও ভাইরাল হয়েছে।

ইসরাইলের এক নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, নিহত ওই ব্যক্তি হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার কিনা তা নিশ্চিত হতে সামরিক বাহিনী এক যোদ্ধার দেহের ডিএনএ পরীক্ষা করছে।

ওয়াশিংটন ডিসি থেকে আলজাজিরার রিপোর্টার জানিয়েছে, ইয়াহিয়া সিনওয়ারকে খুঁজে বের করতে যুক্তরাষ্ট্র ইসরাইলের সঙ্গে সমন্বয় করে প্রচুর সম্পদ বিনিয়োগ করেছে। কয়েকদিন আগে ওয়াশিংটনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘যুদ্ধবিরতি আলোচনা স্থগিত হওয়ার কারণ সিনওয়ার’।

তিনি বলেন, যুদ্ধবিরতি প্রচেষ্টা নিয়ে এখনই কোনো আলোচনা হচ্ছে না এবং এর কারণ, যুক্তরাষ্ট্রের চোখে সিনওয়ারের আলোচনায় কোনো আগ্রহ নেই। যুক্তরাষ্ট্র এখনো যুদ্ধবিরতি চুক্তিকে বন্দিদের দেশে ফিরিয়ে আনার সর্বোত্তম উপায় হিসেবে দেখছে।

ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, বুধবার গাজার রাফার একটি ভবনে হামাসের কয়েকজন যোদ্ধাকে প্রবেশ করতে দেখে ইসরাইলি সেনারা। এরপর সেখানে হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়। হামলার পর সেনারা সেখানে যাওয়ার পর সিনওয়ারের মতো দেখতে এক যোদ্ধার মরদেহ পায়। তারা জানত না ভবনটিতে সিনওয়ার ছিলেন নাকি ছিলেন না।

ইসরাইলি রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ বলেছেন, সিনওয়ারের নিহত হওয়ার সম্ভাবনা ইসরাইলের জন্য একটি ‘অর্থবহ ঘটনা’, তাই সেনাবাহিনী ‘১০৫ শতাংশ নিশ্চিত’ না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এটি ঘোষণা করতে চায় না।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২৪,/রাত ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit