বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
ইরান যুদ্ধ থামাতে দিচ্ছেন না সৌদি, হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে বারবার ফোন বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস রাঙামাটি শহরে মাদক ও অসামাজিক কর্মকান্ডে জড়িতের অভিযোগে আটক-১১ ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতি নড়বড়ে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী কুস্তি খেলতে নেমে হঠাৎ নিথর হয়ে যান ‘বলি হেলাল’, থেমে যায় ‘লড়াই’ বিয়ে করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ‘জওয়ান’ অভিনেত্রী সঞ্জীতা ১৫ বছর মেয়াদি ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলামের তারিখ নির্ধারণ আসল পরিশ্রমটা আড়ালেই হয়: ইমরান হাশমি লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৯

শিক্ষার্থীদের কল্যাণে ঢাবির মধুর ক্যান্টিনে ছাত্রপক্ষ’র ওয়াই-ফাই স্থাপন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৯৪ Time View

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে শিক্ষার্থীদের কল্যাণে  জন্য বিনামূল্যে ইন্টারনেট সুবিধা চালু করেছে এবি পার্টির ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রপক্ষ। আজ বুধবার ১৬ই অক্টোবর দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে এই ইন্টারনেট সুবিধা চালু করা হয়েছে। 

এ সময়  ছাত্রপক্ষ ঢাবি শাখার  আহ্বায়ক সাইফুল্লাহ জিহাদ বলেন, “যেকোনো বিশ্ববিদ্যালয়ে আবাসন, মানসম্পন্ন খাবার, ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ, চাকুরির নিশ্চিতার মতো মৌলিক সুযোগ-সুবিধাগুলো শিক্ষার্থীদের অধিকার। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রপক্ষ ইতিমধ্যে ৬”দফা দাবি পেশ করেছে। আমরা শুধু কথায় নয় কাজে বিশ্বাসী সেই ধারাবাহিকতায় কেন্দ্রীয় মসজিদে শিক্ষার্থী জন্য সুপেয় পানির ব্যবস্থা ও মধুর ক্যান্টিনে বিনামূল্যে ইন্টারনেট সংযোগ স্থাপন করেছি।”

ছাত্রপক্ষ’র ঢাবি শাখার সদস্য সচিব জুবায়ের হাসিব বলেন, “পূর্ববর্তী স্বৈরাচারী সরকার আমাদেরকে ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশের গল্প শুনিয়েছে। কিন্তু শিক্ষার্থীদের জন্য  সুযোগ সুবিধা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। বর্তমান সরকার ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত হয়েছে।তাই এই সরকারের প্রতি আহ্বান জানাবো-পুরো ঢাবি ক্যাম্পাসকে ইন্টারনেট পরিষেবার আওতায় নিয়ে আসার জন্য, সরকারের সামান্য সদিচ্ছায় যা সম্ভব।”এ সময় আরো উপস্থিত ছিলেন দেওয়ান রিজওয়ান, ইমন হোসেন, খালিদ হাসান, মিজানুর রহমান, সাদমান শাহরিয়ার প্রমুখ।

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৪,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit