শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
নেপালকে উড়িয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের শুভসূচনা সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী লজ্জার রেকর্ডে পাকিস্তানের নাম রাওয়ালপিন্ডিতে বাথরুমে হাত-পা বাঁধা নারীর মরদেহ, স্বামী ও গৃহকর্মী গ্রেফতার ভারতে এমপির ছেলের গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু নিজের স্বপ্নের পথে পূজা চেরি: ‘অজান্তেই সেই নারী হয়ে উঠছি’ সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ৬ ভারতীয় নাবিক সমুদ্রে ভারত-জাপানের শক্তিবৃদ্ধি, কৌশলগত চাপে চীন নিজের বিয়ের অনুষ্ঠান থামিয়ে ক্যাটারিং দলের কর্মীদের চিকিৎসা দিলেন ডাক্তার কনে দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

শ্রীমঙ্গলে টমটম চালক খুনের আসামীকে গ্রেফতার করেছে পুলিশ

আমিনুর রশীদ চৌধুরী রুমন, শ্রীমঙ্গল প্রতিনিধি, মৌলভীবাজার।
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৭১ Time View

আমিনুর রশীদ চৌধুরী রুমন, শ্রীমঙ্গল প্রতিনিধি, মৌলভীবাজার : শ্রীমঙ্গল ( মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টমটম চালক খুনের আসামীকে ২৪ ঘন্টার ভেতরে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। এর সাথে জড়িত আসামীদের আটকের অভিযান চলমান রয়েছে।

টমটম চালক হত্যাকান্ডে জড়িত আসামি হলেন, শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের পশ্চিম তিতপুর এলাকার মৃত:সিদ্দিকুর রহমানের ছেলে, জসিম উদ্দিন বয়স (৩০)। জানাগেছে, প্রাথমিকভাবে সে পুলিশের নিকট স্বীকার করে, টমটম ছিনতাই করার উদ্দেশ্যে তার সাথে আরও তিন থেকে চারজন মিলে উপজেলার মুসলিমবাগ গাং পাড়ের এলাকার মৃত আনসার মিয়ার ছেলে আবুল খায়ের ( ৩০) কে, চা বাগানের ভেতর নিয়ে প্রাণে মেরে ফেলে ।

এ ঘটনায় পুলিশ তাকে ১৬৪ ধারায় জবানবন্দী নিয়ে, মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্থানান্তর করেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, টমটম চালক আবুল খায়ের গত (১৪ অক্টোবর) ২০২৪ খ্রিঃ সোমবার রাত ১১ ঘটিকায় শহরের কালিঘাট চৌমুহনা থেকে যাত্রী সেজে, অজ্ঞাত কোন ব্যক্তি কালিঘাট চা বাগানের উদ্দেশ্যে নিয়ে যায়। নিহত আবুল খায়ের এর ছোট ভাই আবুল বাশার বলেন, ওইদিন সারা রাত তার ভাই নিখুঁজ ছিলো বলে জানায়।

পরদিন সকালে তাঁর ভাইয়ের সন্ধান পায় কালিঘাট চা বাগানের ভেতর ১১ নং সেকশনে তার ভাইয়ের মরদেহ রক্তাক্ত অবস্থায়। এসময় সে জানায় তার ভাইয়ের গলা কেটে ও বুকে চাকু দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে নির্মমভাবে খুন আলামত দেখতে পায় বলে জানায় । ঘটনার পর পরই নৃশংস হত্যা কান্ডের সহিত জড়িত অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতারে শ্রীমঙ্গল থানা পুলিশের একাধিক চৌকস টিম কাজ শুরু করেন।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার শ্রীমঙ্গল সার্কেল সহ সার্বিক দিক নির্দেশনায় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি ( তদন্ত) মোবারক হোসেন খাঁন জানান,তথ্য প্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা টমটম চালকের খুনি জসিমকে আটক করতে সক্ষম হই। সে ও তার সাথীরা টমটম ছিনতাই করার জন্য নির্মমভাবে আবুল খায়েরকে খুন করে। বাকী আসামীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান। এবিষয়ে আমিনুর রশীদ চৌধুরী রুমন, শ্রীমঙ্গল প্রতিনিধি, মৌলভীবাজার।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit