বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু : যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী মেক্সিকোর বিপক্ষে হারলেও ‘চিন্তা নেই’ ইংল্যান্ড কোচ টুখেলের, তৈরি আছে ‘অজুহাত’ মেসিকে চিঠি লিখে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেল ছোট্ট মানু সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত, গভীর সাগরে যেতে মানা

চৌগাছায় সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৭১ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সড়ক দূর্ঘটনায় ফজলুর রহমান (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে চৌগাছা-যশোর সড়কের সলুয়া কলেজ মোড়ে এ ঘটনা ঘটে। নিহত ফজলুর রহমান উপজেলার জগদীশপুর ইউনিয়নের স্বর্পরাজপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় এক জন বাঁশ ব্যবসায়ী। এ ঘটননায় নিহতের পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে।

নিহতের ভাই স্বর্পরাজপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আম্মাদুল ইসলাম জানান, বুধবার সকালে ভাই আলমসাধু যোগে বাঁশ বিক্রি করতে যশোর যান। বাঁশ বিক্রি শেষে বাড়ীতে ফেরার পথে চৌগাছা-যশোর সড়কের সলুয়া কলেজ মোড়ে পৌঁছালে আলমসাধুটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। এ সময় তিনি আলমসাধুটির নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ দিকে এ ঘটনায় আলমসাধুটির চালক একই গ্রামের মৃত আবুল দফাদারের ছেলে আব্দুল আওয়াল (৩৫) আহত হয়।

খবর পেয়ে আমরা স্থানীয়দের সহযোগীতায় তাদের উদ্ধার করি। পরে ভাইয়ের মরাদেহ গ্রামের বাড়ীতে আনি ও আহত আব্দুল আওয়ালকে যশোর সদর হাসপাতালে ভর্তি করি। এ ঘটননায় নিহতের পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit