বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

হত্যার নিশানা থেকে বাঁচতে সালমানকে ‘বিশেষ উপদেশ’ বিজেপি নেতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৬১ Time View

বিনোদন ডেস্ক : শনিবার (১২ অক্টোবর) রাতে আততায়ীর গুলিতে নিহত হন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এসসিপি) নেতা এবং তিনবারের বিধায়ক বাবা সিদ্দিকি। এই হত্যার দায় স্বীকার করেছেন মুম্বাইয়ের লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। নিরাপত্তা জোরদার করা হয় সালমানের বাড়ি ও তার আশপাশ এলাকায়।

গুঞ্জন উঠেছে, সিদ্দিকির পর বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রয়েছেন কমেডিয়ান তারকা ‘বিগ বস’ জয়ী মুনওয়ার ফারুকি। লাগাতার হত্যার হুমকি পাওয়া সালমান খানও রয়েছেন বিষ্ণোই গ্যাংয়ের নিশানায়। তাই ভারতের বড় মেগাস্টার সালমানকে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে একটি স্ট্যাটাস দিয়েছেন বিজেপি নেতা হরনাথ সিং যাদব। ওই স্ট্যাটাসে সালমানকে ‘বিশেষ উপদেশ’ দেন তিনি।
 
এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘প্রিয় সালমান খান (ট্যাগ করে), যে কৃষ্ণসার হরিণকে বিষ্ণোই সমাজ দেবতা মনে করে পূজা করে, তার শিকার আপনি করেছেন এবং মাংস রান্না করে খেয়েছেন। এতে বিষ্ণোই সমাজের ভাবাবেগে আঘাত লেগেছে।’
 

 

বিজেপি নেতা হরনাথ সিং যাদব (বাঁয়ে) ও বলিউড অভিনেতা সালমান খান। ছবি: সংগৃহীত

 

বিজেপি নেতা হরনাথ সিং যাদব আরও লেখেন, ‘এ কারণে দীর্ঘ সময় ধরে আপনার ওপর আক্রোশ রয়েছে বিষ্ণোইদের। ভুল তো মানুষের হয়। আপনি বড় অভিনেতা, দেশের প্রচুর মানুষ আপনাকে সম্মান করেন। আমার পক্ষ থেকে আপনাকে সদুপদেশ, বিষ্ণোই সমাজের বিশ্বাসকে সম্মান দিয়ে এই বিশাল ভুলের জন্য আপনার ক্ষমা চেয়ে নেয়া উচিত।’
 
উল্লেখ্য, বিরল কৃষ্ণসার হরিণ হত্যা করায় সালমান খানকে দীর্ঘদিন ধরে লাগাতার হত্যার হুমকি দিয়ে চলেছে ভারতের লরেন্স বিষ্ণোই গ্যাংস্টার কমিটি। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার জেরেই খুন হতে হয়েছে এনসিপি (অজিত) নেতা বাবা সিদ্দিকিকে। তাই এ মুহূর্তে কড়া নিরাপত্তায় রয়েছেন এ বলিউড অভিনেতা।
 

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit