বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
নিজের ক্রয়কৃত জমিতে ধান চাষ করতে পারছেন না, প্রতিপক্ষের বাধার কারণে সাবেক শিক্ষক আজগর আলী শাহ॥ ৩২ বছরেও সংস্কার হয়নি দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, চরম দুর্ভোগে যাত্রী-শ্রমিক প্রতিরক্ষাব্যবস্থা প্রায় শেষ, ‘ভয়ে’ ইরানে হামলা চালাচ্ছেন না ট্রাম্প কোটি টাকা নিয়ে দাবানলে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন মেসি ‘রামলীলা’য় অভিনয়ের আগে গালাগালের অনুশীলন করেছিলেন দীপিকা নওগাঁর বদলগাছী স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা-  শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুর করলো বিক্ষুব্ধ জনতা  দেবীগঞ্জ বাজারে ঝুঁকিপূর্ণ বটগাছের বিশাল ডাল, যেকোনো মুহূর্তে ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা সড়ক নির্মাণ করে দেড় শতাধিক পরিবারের দুর্ভোগ লাঘব করলেন পৌর বিএনপি নেতা শাহজালাল কাজল। নওগাঁয় সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা গুরুতর জখম গণঅভ্যুত্থানে আল্লাহর আরশ কেঁপে উঠলেও খুনি হাসিনার মন গলেনি: কাদের গণি

নরসিংদীর মেহেরপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে হামলা ভাংচুর আহত দুই

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১২৭ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া গ্রামে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও মারপিটের ঘটনা ঘটেছে। মামলা সূত্রে জানাযায়, চৌয়া গ্রামের সামিল উদ্দিন ওরফে সাফু মিয়ার ছেলে মোঃ সিজান মিয়া।

পূর্ব শত্রুতার জেরধরে গত (৭আগষ্ট) বুধবার সকাল ১০টার সময় একই এলাকার মৃত কফিল উদ্দিন এর ছেলে ফারুক মিয়া (৩৬), হাছেন আলীর ছেলে আরিফ (২৫), মনসুর মিয়ার ছেলে খায়রুল (১৯), ছানা মিয়ার ছেলে রাজু (১৯), জলিল মিয়ার ছেলে আজাহার (২০), জলিল মিয়ার ছেলে হিরন (২৬), ফারুক মিয়ার ছেলে রিফাত (১৯), মৃত টুক্কা মিয়ার ছেলে জলিল মিয়া (৫৫), ফারুক মিয়ার স্ত্রী শাহানা বেগম (৩৪), জলিল মিয়ার স্ত্রী রেনু বেগম (৪৫) দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে সিজান মিয়ার বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘরের আসবাবপত্র ও বৈদ্যুতিক মিটার ভাংচুরসহ পেট্রোল দিয়ে অগ্নি সংযোগ, লুটপাট করে সিজান মিয়াকে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম ও বাড়িতে থাকা লোকজনকে নিলাফুলা জখম করে। এতে এক লক্ষ উনত্রিশ হাজার টাকার ক্ষতি সাধন হয় বলে মামলায় উল্লেখ্য করা হয়।

আহতদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে হামলাকারীরা প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিজনের মাথায় ৮টি সেলাই প্রদান করে। পরবর্তীতে কিছুটা সুস্থ হয়ে নরসিংদী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলা দায়ের করে। মামলা নং-৯৮৮। সিজন মিয়া আরো জানায় সাবেক প্রয়াত চেয়ারম্যান মাহবুবুল হাসানের হুকুমে তার জমিও দখল করে নেয় চেয়ারম্যান এর লোকজন। হামলাকারীরা চেয়ারম্যানের লোক বলে স্থানীয় ভাবে তাদের ভয় ভীতি হুমকির মুখে থাকেন সিজন মিয়ার পরিবার।

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit