মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, ভিডিও ভাইরাল সঠিক তথ্য পেলে সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হবে: পরিবেশ প্রতিমন্ত্রী ফোনের চার্জিং পোর্টে পানি ঢুকলে যে ভুলগুলো করবেন না জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব বিএমইউতে কিডনি প্রতিস্থাপনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে সেমিনার

টাকার জন্য সংসারে অশান্তি হলে যা করবেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৫৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : দাম্পত্য জীবনে টাকা-পয়সা নিয়ে ঝগড়া হওয়া অস্বাভাবিক বিষয় নয়। সবার জীবনেই অর্থের গুরুত্ব বেড়েছে। প্রত্যেকেরই চাহিদা অনেক। চাহিদা মেটাতে ততটা রোজগারও করা আবশ্যক।

যদিও বিয়ের প্রথমদিকে এ বিষয়ে তেমন কোনো সমস্যা দেখা দেয় না। তবে সংসারের চাপ বাড়তে থাকলে দেখা দেয় দাম্পত্যে নানা সমস্যা। তাই সংসার টিকিয়ে রাখতে ও দাম্পত্য কলহ থেকে বাঁচতে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। 

কয়েকটি বিষয় মাথায় রাখলে আপনি দাম্পত্যে টাকা-পয়সা নিয়ে অশান্তি এড়াতে পারবেন-

অতিরিক্ত খরচ করা মোটেও ঠিক নয়। যদি আপনার স্ত্রী এসব বিষয়ে লাগাম টানতে বলেন তাহলে তার কথা শুনুন। যদি তাকে গ্রাহ্য না করেন তখন ঝগড়া হওয়াটা স্বাভাবিক।

অনেকেই আছেন, যারা স্ত্রীকে লুকিয়ে বিভিন্নভাবে টাকা খরচ করেন। তবে যখন সঙ্গী এ বিষয়ে জানতে পারেন তখনই দেখা দেয় অশান্তি। এক্ষেত্রে কিছুটা হলেও আপনি সঙ্গীর বিশ্বাস ভেঙেছেন। তাই স্ত্রীকে জানিয়ে খরচ করুন।

স্ত্রীর কাছ থেকেও অনেকে টাকা ধার নেন। প্রয়োজনে আপনি ধার নিতেই পারেন। তবে সেটা যদি আর ফিরিয়ে না দেন তখন কলহ দেখা দিতে পারে। তাই কথা দিয়ে কথা রাখতে শিখুন। আর্থিক বিষয়ে দুজনেই স্বচ্ছ থাকুন, তাহলে অশান্তি কমে যাবে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit