মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

বেলজিয়ামে ডেপুটি মেয়র হচ্ছেন বাংলাদেশি শায়লা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : বেলজিয়ামের স্থানীয় নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন বাংলাদেশি শায়লা শারমিন। নির্বাচিত হয়ে ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন শায়লা।

রবিবার (১৩ অক্টোবর) রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে বেলজিয়াম ওয়ার্কার্স পার্টির প্রার্থী শায়লা গ্রীন পার্টির প্রার্থীকে পরাজিত করেন।

নির্বাচনের ফল ঘোষণার পর শায়লা শারমিন জানান, টানা দ্বিতীয় জয়ের কারণে এবার তিনি ডেপুটি মেয়রের দায়িত্ব পেতে যাচ্ছেন।

নির্বাচনে জয়ের বিষয়ে তিনি তার নির্বাচনী এলাকাসহ ব্রাসেলসে বসবাসরত বাঙালিদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, প্রবাসীরা সহযোগিতা করেছেন বলেই একজন বাংলাদেশি হিসেবে টানা দ্বিতীয়বারের মতো জয়ী হয়ে তিনি ইতিহাস সৃষ্টি করতে পেরেছেন।

বেলজিয়ামের বিখ্যাত ডায়মন্ড সিটি অন্তারপ সিটি ও ডিস্ট্রিক্ট বর্গারহাইট শহরের বাসিন্দারা তাদের ২৫ জন কাউন্সিলর বেছে নিয়েছেন এই নির্বাচনের মধ্যদিয়ে। এর মধ্যে ৮ জনই ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী।

একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় দলটি মেয়র ও তিনটি ডেপুটি মেয়র পদ লাভ করবে। এই তিনজন ডেপুটি মেয়রের একজন হচ্ছেন বরিশালের মেয়ে শায়লা শারমিন।

উল্লেখ্য, মাত্র দুই সপ্তাহের ব্যবধানে রবিবার (১৩ অক্টোবর) বেলজিয়ামে দ্বিতীয় দফায় স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। শায়লা বেলজিয়ামের বিখ্যাত ডায়মন্ড সিটি অন্তারপ সিটি ও ডিস্ট্রিক্ট বর্গারহাইট শহরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

কিউএনবি/অনিমা/১৫ অক্টোবর ২০২৪,/দুপুর ২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit